MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করেই ক্ষান্ত নন, এবার কবীর সিংয়ের মতো রগরগে প্রেম চাই শুভশ্রীর

ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করেই ক্ষান্ত নন, এবার কবীর সিংয়ের মতো রগরগে প্রেম চাই শুভশ্রীর

আর মাত্র কয়েকদিন পরই ওয়েব দিয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন শুভশ্রী। নতুন রূপে ইন্দুবালা-র অবতারে ধরা দেবেন শুভশ্রী। ঠোঁটে ঠোঁট লাগিয়ে রাজকে জাপটে ধরে চুমুতে খেয়ে ক্ষান্ত হননি শুভশ্রী, এবার কবীর সিং-এর মতো রগরগে প্রেম চান রাজ ঘরনি। 

2 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 03 2023, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Social media

টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন। একের পর এক ছক ভেঙে নজির গড়ছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  আর মাত্র কয়েকদিন পরই নতুন রূপে ইন্দুবালা-র অবতারে  ধরা দেবেন শুভশ্রী। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Social Media


ইন্দুবালা হয়ে পর্দায় ফিরছেন শুভশ্রী। যেখানে তাকে ৭৫ বছর বয়সী বৃদ্ধার চরিত্রে দেখা যাবে। প্রথম  লুকে যথেষ্ঠ হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী। ইন্দুবালা ভাতের হোটেল দিয়েই ওয়েব সিরিজে ডেবিউ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

39
Image Credit : facebook

দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল দিয়েই ওয়েব সিরিজে পা রাখছেন শুভশ্রী। ইতিমধ্যেই ভক্তরা মুখিয়ে রয়েছেন সিরিজটি দেখার জন্য। নারী দিবসের দিন পর্দায় ঝড় তুলতে আসছেন শুভশ্রী।

49
Image Credit : Social media


কল্লোল লাহিড়ীর গল্পের উপর ভিত্তি করে বানানো দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল মুক্তি পাওয়ার আগে নিজেকে নিয়ে অকপট শুভশ্রী। সাক্ষাৎকারে শেয়ার করলেন নানা খুঁটিনাটি তথ্য।
 

59
Image Credit : facebook

সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, একদিকে সংসার, অন্যদিকে কাজ- এই দুই ব্যালেন্স করে নিজের জীবনকে এভাবেই দেখতে চেয়েছিলেন অভিনেত্রী।  তবে কাজের ক্ষেত্রে পুরোটাই ঈশ্বরের দান। বড় কাজ দাও,জাতীয় পুরস্কার দাও, তেমনটা কখনও বলিনি, তবে সবটাই তার দান।
 

69
Image Credit : our own

শুভশ্রী আরও বলেন, আমি এমন ছবির কাজ করতে চাই, যা আমাকে ঘর থেকে টেনে বার করবে, যেখানে মনে হবে এর থেকে ভাল সময় আরও কাটাতে পারি। সেই কারণেই ধর্মযুদ্ধ, হাবজি-গাবজি,ইন্দুবালা ভাতের হোটেল , বৌদি ক্যান্টিন-এ কাজ করছি।

79
Image Credit : facebook

ওয়েব সিরিজে আসার জন্য কেন ইন্দুবালা-কে বেছে নিয়েছেন? অভিনেত্রী সটান বলেন, ওয়েব সিরিজে আসার জন্য ইন্দুবালা সেরা চরিত্র। এই সুযোগ হাতছাড়া করলে নিজেকে দোষী মনে হতো। এবং দেবালয় বলেছিল, চিত্র নাট্য লিখতে গিয়ে তোমাকেই চোখ বন্ধ করে দেখতে পেয়েছি। যার ফলে আমি নিজেই ইন্দুবালা।

89
Image Credit : Social Media

বাণিজ্যিক ছবি না অন্যধারার ছবি, এরপর কেমন ছবিতে অভিনয় করতে চান শুভশ্রী। এর উত্তরে অভিনেত্রী বলেন,  আগে অনেকের ধারণা ছিল শুভশ্রী অভিনয় পারেন না। তাই অনেকেই সুযোগ দেয়নি, তবে রাজ সেই সুযোগ দিয়েছিল। তবে আমি কারোর ভুল ভাঙাতে পারব না।

99
Image Credit : our own

শুভশ্রী আরও বলেন, পাঠান ছবিতে দীপিকার চরিত্র যেমন ছিল তেমন কোনও চরিত্র দিলেও নিশ্চয় করব। তবে চরিত্রের গভীরতা কতটা সেটা আগে দেখতে হবে। তবে আমি এখন একটা রগরগে প্রেমের ছবি করতে চাই, যেটা হবে কবীর সিংয়ের মতো।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি
Recommended image2
ইঞ্জেকশন ছাড়াই কমেছে ১৮ কেজি, জেনে নিন কী ডায়েট মেনে ওজন কমালেন গায়িকা জোজো
Recommended image3
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image4
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image5
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved