জন্মদিনে বিশেষ পার্টি ঋধিমার কেক কাটার ভিডিও নেট দুনিয়ায় গৌরবের আবেগঘন পোস্ট মধ্য রাতেই শুরু সেলিব্রেশন

টলিউডের অন্যতম মিষ্টি জুটি গৌরব-ঋধিমা। তাঁদের প্রেম থেকে বিয়ে, তারপর একই সঙ্গে সংসার পাতা, সব কিছুরই সাক্ষী থেকেছে টলি-পাড়া। বর্তমানে একের পর এক ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত গৌরব চক্রবর্তী। তারই মাঝে খানিকটা সময় করে নিয়ে ঋধিমা-কে নিয়ে পাড়ি দিয়েছিলেন দার্জিলিং। জন্মদিনের প্রি-সেলিব্রেশনটা যে তাঁরা সেখানেই সেরে এসেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ ৮৫-তে সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতার জন্মদিনে রইল সেরা দশ ছবির সন্ধান

রবিবার ঋধিমার জন্মদিন। সেই উপলক্ষ্যেই শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে গেল সেলিব্রেশন। সারপ্রাইজ পার্টিতে কেক দিনেয় হাজির পরিবারের সকলেই। সঙ্গে ছিলেন বন্ধুরাও। সকলের সঙ্গেই কেক কেটে শুরু হয় ঋধিমার জন্মদিন পালন। সেই ভিডিও নেট দুনিয়ায় শেয়ার করেছেন ঋধিমা। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে এদিন সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা। 

ঋধিমার জন্মদিনে বিশেষ পার্টির আয়োজন তো রয়েইছে, সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিশেষ শুভেচ্ছা বার্তা দিলেন গৌরব চক্রবর্তী। লিখলেন- 'আরও একটা বছর বয়স কমল ঋধিমার। সারাটা বছর ও এই দিনটার অপেক্ষাতেই থাকে। আমি জানি এটা রূপকথার গল্পের মত জন্মদিন সেলিব্রেশন হল না, যা তুমি চেয়েছিলে। কিন্তু বছরের শুরুটা হয়েছিল তোমার মনের মত, বেরাতে যাওয়া, অনেক জন্মদিনের পরিকল্পনা, এবং কিছু ভালো কাজ। আমি সবসময় তোমায় নিয়ে গর্ব বোধ করি। তোমার বছরটা খুব ভালো কাটুক, সবাই তোমায় ভালোবাসায় ভরিয়ে দিক। শুভ জন্মদিন রানি।'