09:00 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Suvendu Adhikari - 'আমি বাংলায় উন্নয়ন করছি, দিল্লিতে আন্টি-বেবিরা দোস্তি করছে,' তোপ শুভেন্দুর

West Bengal CM Suvendu Adhikari: শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় (Garhbeta) এক জনসভায় যোগ দিয়ে একইসঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) ও সিপিআইএম-কে (CPIM) আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার দিল্লিতে (Delhi) বিরোধী দলগুলির ডাকে যে কর্মসূচি আছে, তার আগে তাদের কটাক্ষ করেছেন শুভেন্দু।

Read Full Story
07:29 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: New Zealand vs India - রবিবার পঞ্চম টি-২০, বোলিংয়ের সমস্যা মিটিয়ে সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারত

New Zealand vs India Series: চলতি নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ দখল করলেও, চতুর্থ ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। রবিবার সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। ওডিআই সিরিজের আগে এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

Read Full Story
07:24 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Cape Town Test - অজিদের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে স্মরণীয় সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

Cape Town Test: একেবারে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় বোধহয় একেই বলে। সিরিজে ০-১ পিছিয়ে থেকে, ইনিংসে ১০০ রানে পিছিয়ে পড়েও শনিবার কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়ে সিরিজ দখলে নিল দক্ষিণ আফ্রিকা।

Read Full Story
06:32 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Cyclone Murasu - অর্ণবের পর এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'মুরসুর', একাধিক রাজ্যে জারি রেড অ্যালার্ট

Cyclone Murasu: ঘূর্ণিঝড় মুরসুর প্রভাব শুধু অন্ধ্রপ্রদেশেই নয়, তেলেঙ্গানাতেও ভালোই টের পাওয়া যাবে। আবহাওয়া দফতর বলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থেকে রেহাই নেই। পরিস্থিতি বুঝে বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছেন আবহাওয়াবিদরা।

Read Full Story
05:57 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: ৬ বছরের ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার, চিরকুটে স্বামীকে পুনরায় বিয়ের অনুরোধ

মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ে মর্মান্তিক ঘটনা। আবাসনের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু হল ৩৩ বছরের এক মহিলা ও তাঁর ৬ বছরের ছেলের। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মৃতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৭-৮ পাতার একটি চিঠি। সেই চিঠিতে লেখা কথাগুলি খতিয়ে দেখছে পুলিশ। মৃত মহিলার নাম একতা বাঙ্গড়। তাঁর ছেলের নাম মাধব।

Read Full Story
05:39 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: 8th Pay Commission - ৮ম বেতন কমিশনে পেনশন ডাবল! ২৫, ৫০ ও ৭৫ হাজারে কত টাকা মিলতে পারে?

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা। নতুন বেতন কমিশন কার্যকর হলে কতটা বাড়তে পারে পেনশন?

Read Full Story
05:35 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Nashik Simhastha Kumbh 2027 - গোদাবরীর তীরে একসঙ্গে জ্বলে উঠল হাজার হাজার প্রদীপ, বিশ্বরেকর্ডের লক্ষ্যে নাসিকে কুম্ভের সূচনা

Nashik Simhastha Kumbh 2027: বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য। পবিত্র গোদাবরী নদীর দুই পাড়ে একসঙ্গে জ্বলে উঠল হাজার হাজার প্রদীপ। মন্ত্রোচ্চারণ আর শঙ্খধ্বনিতে মুখরিত হল নদীর ঘাট। মহা গোদা আরতির এমনই এক বর্ণাঢ্য আয়োজনের সাক্ষী থাকল মহারাষ্ট্রের নাসিক।

Read Full Story
05:33 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Bangladesh vs West Indies - বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ওয়েস্ট ইন্ডিজের, লাভ ভারতের

Bangladesh vs West Indies First Test: ২৬ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। কিন্তু এখনও টেস্ট ক্রিকেটে শক্তিশালী দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই বাংলাদেশের জারিজুরি খতম হয়ে গেল। এই ম্যাচে সহজ জয় পেল ক্যারিবিয়ানরা।

Read Full Story
05:05 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Fire Crackers Rules - কালীপুজোয় বাজি পোড়ানোয় সময়সীমা বাঁধল পরিবেশ দফতর, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ

Fire Crackers Rules: আসন্ন কালীপুজো, দীপাবলি এবং ছটপুজো উপলক্ষ্যে সাধারণ মানুষের আনন্দ বজায় রাখার পাশাপাশি পরিবেশ রক্ষা ও শব্দদূষণ রোধে কঠোর নির্দেশিকা জারি করল পরিবেশ দফতর । পরিবেশ দফতরের তরফে পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও প্রেস কনফারেন্স করে সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
04:50 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: ফের বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, পাত্রীকে টিভি-তে দেখা যায়

ফের বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সাংবাদিক নিধি রাজদানকে তিনি বিয়ে করেছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যে বিয়ের ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ইনস্টাগ্রামে নিধি রাজদানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ওমর আবদুল্লা লিখেছেন, “গতকাল একটি নতুন যাত্রার সূচনা হল।”

Read Full Story
04:21 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Shehbaz Sharif - হংকং সিক্সে ভারতের বিরুদ্ধে জয় উদযাপন, ট্রোলড শেহবাজ শরিফ

Pakistan PM Shehbaz Sharif: সম্প্রতি যে কোনও ধরনের খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পাচ্ছে ভারত। ব্যতিক্রম গুরুত্বহীন প্রতিযোগিতা হংকং সিক্সেস (Hong Kong Sixes 2026)। এই প্রতিযোগিতার ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এর জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড।

Read Full Story
04:16 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: স্কুলে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে করাত দিয়ে কোপ! রক্তাক্ত আরও এক পড়ুয়া, গ্রেফতার অভিযুক্ত

স্কুলের ক্লাসরুমের মধ্যেই ভয়াবহ হামলা! পড়াশোনা চলাকালীন যন্ত্রচালিত করাত (চেনস কাটার) নিয়ে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে আক্রমণ করল এক যুবক। তার হামলায় গুরুতর জখম হয়েছে আরও এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাডু এলাকার একটি সরকারি স্কুলে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।

Read Full Story
03:26 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Bhoot Chaturdashi 2026 - শনিবার না রবিবার, কবে ১৪ প্রদীপ জ্বালাবেন? ১৪ শাক খাওয়ার সঠিক দিনও জেনে নিন

Bhoot Chaturdashi 2026: ভূতচতুর্দশী ২০২৬ কবে? এই দিনে কেন ১৪ প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ দেওয়ার সঠিক নিয়ম কী এবং পুণ্য তিথি ও শুভ সময় কখন, এক নজরে জেনে নিন।

Read Full Story
02:59 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Bangladesh - 'কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়ে না?' জ্বালানির দর নিয়ে বাংলাদেশে ক্ষোভ

National Citizen Party Bangladesh: বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে (Tarique Rahman) আক্রমণ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন।

Read Full Story
02:20 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Vande Bharat Sleeper - কাশী থেকে এবার সরাসরি দিল্লি, নতুন স্লিপার বন্দে ভারতের উদ্বোধন করলেন মোদী

Vande Bharat Sleeper: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী-দিল্লি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন। অত্যাধুনিক সুবিধা ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকা এই ট্রেনে পুণ্যার্থী, পর্যটক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও আরামদায়ক ও দ্রুত হবে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Read Full Story
01:45 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: November 13 Doomsday - ১৩ নভেম্বর কি সত্যিই পৃথিবীর শেষ? ৭২ ঘণ্টার জন্য জল-সহ জরুরি সামগ্রী মজুতের পরামর্শ!

৭২ ঘণ্টার জন্য কী কী মজুত রাখতে বলছে ব্রিটেন, জাপান ও ইউরোপ? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কি সত্যি? ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের ভাইরাল দাবির পিছনের আসল কারণও জানুন।

Read Full Story
01:39 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Anganwadi Benefits - অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা দেবে সরকার, বড় ঘোষণা রাজ্যের

চলতি অর্থবর্ষের শুরু অর্থাৎ ২০২৬ সালের ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। ফলে ওই তারিখ থেকে এই সুবিধার আওতায় আসবেন যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবার।

Read Full Story
01:21 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Indian Air Force - বায়ুসেনা প্রধান এপি সিংকে বিদায় জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

Indian Air Force: আগামী ৩১ অক্টোবর অবসর নিচ্ছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। ৪২ বছরের দীর্ঘ কর্মজীবন এবং 'অপারেশন সিঁদুর'-এ তাঁর অসাধারণ নেতৃত্বের জন্য তাঁকে বিদায় সংবর্ধনা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Read Full Story
12:58 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Mutual Funds SIP - মাসে ১৫ হাজার টাকা জমিয়ে কীভাবে ৩ কোটি পাবেন? জেনে নিন সিক্রেট ট্রিক!

Mutual Funds SIP: অবসরের পর শান্তিতে থাকতে ৩ কোটি টাকার ফান্ড বেশ কাজে দেয়। কিন্তু এই লক্ষ্যে পৌঁছতে মাসে ১৫ হাজার টাকার এসআইপি ভালো, নাকি এককালীন ১ লাখ টাকা বিনিয়োগ করা ঠিক হবে? চলুন, কম্পাউন্ডিংয়ের আসল ম্যাজিকটা বুঝে নিই।

Read Full Story
12:39 PM (IST) Oct 31

Today’s News in Bengali Live: Bankura Police Death News - আরণ্যক এক্সপ্রেসের ধাক্কায় পুলিশ অফিসারের রহস্যমৃত্যু, চাঞ্চল্য বাঁকুড়ায়

Bankura Police Death News: বাঁকুড়ায় রেললাইনের ধার থেকে পুলিশ আধিকারিকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঁকুড়া পুলিশ লাইনে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (ডিআইবি)-এর ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। ঠিক কী কারণে মৃত্যু ঘটেছে সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story