Epstein Files: এপস্টিন তালিকায় এবার বলিউড যোগ! কোন কোন তারকাদের নাজ জড়াল?

এপস্টিন কাণ্ড ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে ভারতের বিনোদন জগতের কয়েকটি পরিচিত নাম। প্রকাশিত ‘এপস্টিন ফাইল্‌স’-এ অনুরাগ কাশ্যপের নাম রয়েছে, যেখানে তাঁকে উল্লেখ করা হয়েছে ‘বলিউড গাই’ হিসেবে। তবে অনুরাগ একাই নন, এই তালিকায় ভারতের আরও কয়েকজন তারকার নামও দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পরিচালক মীরা নায়ার ও অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাস। সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন মীরা নায়ার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নথি অনুযায়ী, নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির উল্লেখ রয়েছে। সেই অনুষ্ঠানটি ছিল ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘আমেলিয়া’র সাফল্য উদ্‌যাপন উপলক্ষে। যদিও সেখানে মীরার নাম কোনও অপরাধমূলক বা নেতিবাচক ঘটনার সঙ্গে সরাসরি জড়ানো হয়নি। তবু তাঁর নাম সামনে আসতেই নিউ ইয়র্কে জোহরান মামদানির বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। একই ভাবে এপস্টিন ফাইল্‌স-এ উল্লেখ রয়েছে নন্দিতা দাসের নামও। কোনও একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সূত্রেই তাঁর নাম নথিতে উঠে এসেছে। তবে তাঁর ক্ষেত্রেও সরাসরি কোনও অভিযোগ বা বিতর্কের উল্লেখ নেই বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ। তিনি বলেন, “আমি বুঝতেই পারছি না কেন আমার নাম এখানে এসেছে। কয়েক মাস আগে একটা আমন্ত্রণপত্র পেয়েছিলাম, কিন্তু তার কোনও উত্তর দিইনি। তার উপর জীবনে কখনও বেজিং যাইনি।” বিষয়টি নিয়ে বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন তিনি। 

এপস্টিন ফাইল্‌স নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কঙ্গনা রনৌতও। তাঁর কথায়, “এপস্টিন ফাইল্‌স সম্পর্কে পড়ে খুবই অস্বস্তি লাগে। অপরাধ তো সব জায়গাতেই হয়, কিন্তু এখানে যেন অপরাধকেই উৎসাহ দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে যাঁদের গান, ছবি বা কাজ দেখে বড় হয়েছি— সেই সব শিল্পী, অভিনেতা, রাজনীতিবিদ, মডেল ও পরিচালকদের নাম জড়িয়ে রয়েছে অল্পবয়সি মহিলা ও শিশুদের উপর অত্যাচারের ঘটনায়— এটা ভাবতেই গা শিউরে ওঠে।” সব মিলিয়ে এপস্টিন কাণ্ডে আন্তর্জাতিক স্তরে যেমন আলোড়ন তৈরি হয়েছে, তেমনই ভারতের বিনোদন মহলেও এই তালিকা নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। যদিও সংশ্লিষ্ট অনেকের ক্ষেত্রেই এখনও পর্যন্ত কোনও সরাসরি অভিযোগ প্রমাণিত হয়নি।