MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Rajkumar Rao Bail Case: অবশেষ মিলল স্বস্তি, শর্তসাপেক্ষ জামিন পেলেন রাজকুমার রাও

Rajkumar Rao Bail Case: অবশেষ মিলল স্বস্তি, শর্তসাপেক্ষ জামিন পেলেন রাজকুমার রাও

বলিউড অভিনেতা রাজকুমার রাও 'বেহেন হোগি তেরি' ছবির পোস্টার এবং একটি দৃশ্য নিয়ে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন। জলন্ধর আদালতে হাজির হওয়ার পর তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 01 2025, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Social Media

অবশেষ মিলল স্বস্তি। বলিউড অভিনেতা রাজকুমার রাও বেশ কদিন ধরে রয়েছেন খবরে। আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। 'বেহেন হোগি তেরি' ছবির পোস্টার এবং একটি দৃশ্য নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। ছবিটি ২০১৭ সালের। সদ্য আট বছর পুরনো ছবি নিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা।

26
Image Credit : our own

এবার সেই বিপদ থেকে মিলল স্বস্তি। জামিন মঞ্জুর হল রাজকুমারের। আদালতে হাজিরা দেওয়া পর জামিন পেলেন অভিনেতা। ২৮ জুলাই কোর্টে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। তারপর শুনানি ছিল ৩০ জুলাই, যেখানে রাজকুমার অনুপস্থিত ছিলেন। তাঁর আইনজীবী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত (ধারা ২৯৫ এ), অপরাধমূলক ষড়যন্ত্র (ধারা ১২০বি) এবং তথ্য প্রযুক্তি আইনের (ধারা ৬৭) আওতায় এফআইআর করা হয়। সেই কারণে অভিনেতার নামে জারি হয়েছিল জামিন অযোগ্য ওয়ারেন্টও।

Related Articles

Related image1
বলিউড ছেড়ে ৮৫০০ কোটি টাকা ১ বছরে সংগ্রহ বিবেক ওবেরয়ের
Related image2
বিবাহবিচ্ছেদের পর আর বিয়ে করেননি এই ৭ বলিউড তারকা! আজও অবিবাহিত তাঁরা
36
Image Credit : instagram

রাজকুমারের আইনজীবী জানান যে, আদালত থেকে রাজকুমারের দিল্লির বাড়িতে সমন পাঠানো হয়। তবে, তিনি বর্তমানে মুম্বই-এ থাকেন। এরই সঙ্গে তাঁর আইনজীবী বলেন যে, ছবিটি যেহেতু সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া তাই তাঁর চোখে কোনও দোষ নেই।

46
Image Credit : our own

২০১৭ সালে, অভিনেতা রাজকুমার রাও, পরিচালক নিতিন কক্কর, প্রযোজক অমূল বিকাশ মোহলে এবং সহ-অভিনেত্রী শ্রুতি হাসান-এর বিরুদ্ধে মামলা হয়। 'বেহেন হোগি তেরি' ছবির পোস্টার এবং একটি দৃশ্য নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল, যা জলন্ধরের কিছু দর্শকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল।

56
Image Credit : our own

রাজকুমার রাও আগেই একটি অগ্রিম জামিন পেয়েছিলেন। কিন্তু আদালতে হাজির না হওয়ায় জলন্ধর আদালত তার বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২৯শে জুলাই, ২০২৫ তারিখে, রাজকুমার রাও বিকেল ৪টার দিকে জলন্ধর আদালতে হাজির হন। বিচারকের সামনে আত্মসমর্পণ করার পর তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।

66
Image Credit : our own

এদিকে সদ্য মালিক ছবিতে নজর কাড়ের রাজকুমার। তার আগে স্ত্রী -২ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কখনও কমেডি মুভি তো কখনও কোনও সিরিয়াস চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। বারে বারে ছবি নিয়ে খবরে আসেন অভিনেতা। তবে, শেষ কিছুদিন ধরে এই আইনি জটিলতা নিয়ে খবরে রয়েছেন। তবে, আপাতত মিলল স্বস্তি। জামিন পেলেন অভিনেতা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
Recommended image2
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা
Recommended image3
Epstein Files: এপস্টিন তালিকায় এবার বলিউড যোগ! কোন কোন তারকাদের নাজ জড়াল?
Recommended image4
মর্দানি ৩ ছবিতে ভিলেনের চরিত্রে সকলের নজর কেড়েছেন ‘আম্মা’, জেনে নিন তাঁর আসল পরিচয়
Recommended image5
OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Related Stories
Recommended image1
বলিউড ছেড়ে ৮৫০০ কোটি টাকা ১ বছরে সংগ্রহ বিবেক ওবেরয়ের
Recommended image2
বিবাহবিচ্ছেদের পর আর বিয়ে করেননি এই ৭ বলিউড তারকা! আজও অবিবাহিত তাঁরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved