MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Nora Fatehi: হিন্দি না জানায় হত সমস্যা, বলিউডে পা রেখে ‘Next Katrina Kaif’ হওয়ার পরামর্শ পেয়েছিলেন নোরা

Nora Fatehi: হিন্দি না জানায় হত সমস্যা, বলিউডে পা রেখে ‘Next Katrina Kaif’ হওয়ার পরামর্শ পেয়েছিলেন নোরা

বলিউডে পা রেখে নিজের আলাদা পরিচিতি গড়তে সক্ষম হয়েছেন নোরা ফতেহি। তাঁর আকর্ষণীয় চেহারা শুধু নয়, তাঁর নাচের দক্ষতা পরিচিতি দিয়েছে নোরাকে। বর্তমানে কাজ করছেন জমিয়ে। সদ্য সাক্ষাৎকার নিজের কেরিয়ারের শুরু দিকের কথা জানালেন নায়িকা।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Jun 05 2023, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Instagram

বহিরাগত হওয়ায় বলিউড ইন্ডাস্ট্রি-তে জায়গা তৈরি করতে কঠিন পরিশ্রম করতে হয়েছে তাঁকে। কেরিয়াররে শুরুর দিকে তাঁকে নানা জন নানান পরামর্শ দিতেন। অনেকে তাঁকে ‘Next Katrina Kaif’ বলে কটাক্ষও করতেন। সদ্য এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরু দিকের কথা বলেন নোরা।

210
Image Credit : Instagram

নোরা ভাষা না জেলে ভারতে এসেছিলেন। কাজ করার স্বপ্ন ছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভাষা নিয়ে সমস্যায় পড়তে হত তাঁকে। ক্যাটরিনার মতো তার কেরিয়ার মডেল করার পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। তাঁকে ‘Next Katrina Kaif’ বলে কটাক্ষও করা হত তাঁকে।

310
Image Credit : Instagram

তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি একজন বহিরাগত বলে নিরাপত্তাহীন ছিলাম না। তবে, দিনের শেষে আমি উত্তর আফ্রিকান মরোক্কান মহিলা। অনেক মরোক্কোর মেয়েদের ভারতীয়দের মতো দেখতে। অনেক ভারতীয় মেয়েকে মরক্কোর মেয়েদের মতো দেখতে।

410
Image Credit : Instagram

নোরা বলেন, তিনি হিন্দি জানতেন না বলে অনিরাপদ বোধ করতেন। তিনি বলেন, এই দেশ তাঁকে অনেক কিছু দিয়েছে সে কারণে তিনি হিন্দি ভাষা শিখতে চেয়েছিলেন।

510
Image Credit : Nora Fatehi instagram

কেরিয়ারের শুরুর দিকে তাঁকে অনেকে বলেন ক্যাটরিনাকে অনুসরণ করতে। সে যে ভাবে তাঁর কেরিয়ার গড়েছে সেভাবে কেরিয়ার গড়তে। কিন্তু, তিনি তা করেননি। প্রথমে বিগ বস দিয়ে ডেবিউ করেন। তারপর একটি ছবির হিট গানে দেখা গিয়েছিল তাঁকে।

610
Image Credit : Nora Fatehi instagram

ভূজ- দ্য প্রাইড অফ ইন্ডিয়া ও স্ট্রিট ডান্সার থ্রি ডি- ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। প্রথম কাজ ২০১৪ সালে রোর- টাইগার অফ দ্য সুন্দরবন। এরপর তেলেগু, মালায়লাম ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স দিতে দেখা গিয়েছে। সত্যমেব জয়তে, মাই বার্থডে সং থেকে শুরু করে থ্যাঙ্ক ইউ ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

710
Image Credit : Nora Fatehi instagram

একাধিক হিট গানে আইটেম ডান্স করেছেন নোরা। তাঁর বেলি ডান্সের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিনি বরাবরই হিট দিয়ে গিয়েছেন। এর সঙ্গে মিউজিক ভিডিও-তেও দেখা গিয়েছে তাঁকে। বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়েছেন নোরা।

810
Image Credit : Nora Fatehi instagram

কদিন আগে এক সাক্ষৎকারে বলেন, তাঁর সঙ্গে কাজ করা কঠিন। পান থেকে তুল খসলে তাঁৎ সমস্যা হয়, শর্তের শেষ নেই তাঁর। তিনি বলেন, তিনি আগে অনেক স্বার্থত্যাগ করেছেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি।

910
Image Credit : Nora Fatehi instagram

তাঁর দাবি, তিনি নিজের সেরাটা দেন। মঞ্চে হোক বা ক্যামেরার সামনে নিখুঁত ভাবে কাজ করেন। তিনি বলেন, দশটা গানের প্রস্তাব এসে তিনি একটি কিংবা দুটি করেন। এত বেশি গানের দৃশ্য করলে ইন্ডাস্ট্রি ছকে ফেলে দেবে।

1010
Image Credit : Nora Fatehi Instagram

নোরার দিলবর, গরমি-র মতো গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তিনি একাধিক মিউজিক ভিডিও-তেও কাজ করছেন। তবে, সব সময় বিস্তারিত ভাবনা চিন্তা করে কাজ নির্বাচন করেন বলে জানিয়েছিলেন নায়িকা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Recommended image2
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার
Recommended image3
চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Recommended image4
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image5
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved