Bipasha Basu : মেয়ে দেবীর হার্টে রয়েছে দুটি ছিদ্র, নেহা ধুপিয়ার সাথে লাইভ চ্যাটে কান্না বিপাশার

বিয়ের ছয় বছর পরে মাতৃত্বের স্বাদ পেয়েছেন বিপাশা বসু, তবে এই সুখের মধ্যেই যে লুকিয়ে ছিল কষ্টের চাবিকাঠি । ৮ মাস পর বিপাশা জানালেন তার মেয়ের হার্টে ছিদ্র রয়েছে।

Share this Video

বিয়ের ছয় বছর পরে মাতৃত্বের স্বাদ পেয়েছেন বিপাশা বসু । তবে এই সুখের মধ্যেই যে লুকিয়ে ছিল কষ্টের চাবিকাঠি । ৮ মাস পর বিপাশা জানালেন তার মেয়ের হার্টে ছিদ্র রয়েছে। বিপাশা বসু ১২ নভেম্বর ২০২২-এ মা হন । তাঁর মেয়ের নাম রাখেন দেবী । সম্প্রতি, নেহা ধুপিয়ার সাথে লাইভ চ্যাটে বিপাশা জানান এই তথ্য । দেবীর হার্টে ছিদ্র রয়েছে শুনে হতবাক ভক্তরা । বিপাশা জানান, তার মেয়ে দেবীর হার্টে দুটি ছিদ্র রয়েছে । সে জন্ম থেকেই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) রোগে ভুগছে। তিন মাস পর দেবীর অস্ত্রোপচার হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video