MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ৪৫০ কোটি টাকার সম্পত্তির মালিক ধর্মেন্দ্র, সেখান থেকে হেমা কি পাবেন ১ টাকা

৪৫০ কোটি টাকার সম্পত্তির মালিক ধর্মেন্দ্র, সেখান থেকে হেমা কি পাবেন ১ টাকা

দীর্ঘ দিন অসুস্থ থাকার পরই সোমবার প্রয়াত হলেন ধর্মেন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। ৮ ডিসেম্বর তাঁর ৯০ বছরে পা দেওয়ার কথা। তিনি রেখে গিয়েছেন বিপুল পরিমাণ সম্পত্তি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 24 2025, 04:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
প্রয়াত ধর্মেন্দ্র
Image Credit : Getty

প্রয়াত ধর্মেন্দ্র

দীর্ঘ দিন অসুস্থ থাকার পরই সোমবার প্রয়াত হলেন ধর্মেন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। ৮ ডিসেম্বর তাঁর ৯০ বছরে পা দেওয়ার কথা। তিনি রেখে গিয়েছেন বিপুল পরিমাণ সম্পত্তি।

27
৬ দশকের কেরিয়ার
Image Credit : Getty

৬ দশকের কেরিয়ার

হিন্দি ছবির হি-ম্য়ান নামে পরিচিত ধর্মেন্দ্র। ছয় দশকেরও বেশি সময়ের বর্ণময় কেরিয়ার। বয়সের সঙ্গে সঙ্গে তিনি সুপার হিরো থেকে ক্যারেক্টর রোলে অভিনয় করেছেন। সেখানেও প্রবল জনপ্রিয়তা অর্জন করেছেন। দীর্ঘ কেরিয়ারের পর তাঁর সম্পত্তির পরিমাণ কয়েক শো কোটি টাকা।

Related Articles

Related image1
ধর্মেন্দ্রর মৃত্যুতে ভাঙল ৫০ বছরের জনপ্রিয় জয়-বীরুর জুটি, বন্ধুকে শেষ বিদায় অমিতাভের
Related image2
ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে কেন চুপ দেওল পরিবার? শোক প্রকাশ করণ জোহরের
37
ধর্মেন্দ্রর মোট সম্পত্তি
Image Credit : Twitter

ধর্মেন্দ্রর মোট সম্পত্তি

ধর্মেন্দ্র মোট সম্পত্তির পরিমাণ স্পষ্ট নয়। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী ৩৩৫ থেকে ৪৫০ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন তিনি। বলিউডে গুঞ্জন এবার ধর্মেন্দ্রর কোটি টাকার সম্পত্তি নিয়ে শুরু হতে পারে আইনি লড়াই। কারণ ধর্মেন্দ্রর দুই স্ত্রী। দুজনেই জীবিত। দুজনেরই সন্তান রয়েছে।

47
ধর্মেন্দ্র আয়
Image Credit : Getty

ধর্মেন্দ্র আয়

ধর্মেন্দ্রের আয়ের মূল উৎসই ছিল অভিনয়। এছাড়াও রিয়েল এস্টেট, ব্যবসা থেকেও মোটা অঙ্কের আয় ছিল। ফার্ম হাউস, বাড়ি গাড়ি ছিল রীতিমত ঈশনীয়।

57
মূল্যবান সম্পত্তি
Image Credit : Getty

মূল্যবান সম্পত্তি

তাঁর মূল্যবান সম্পত্তি হল লোনাওয়ালার খাণ্ডালায় অবস্থিত ১০০ একরের ফার্ম হাউস। আনুমানিক মূল্য ১২০ কোটি। এখানেই অধিকাংশ সময় থাকতেন তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে। ববি দেওল জানিয়েছেন এই ফার্ম হাউসেই তাঁর মা ও ধর্মেন্দ্র শান্তি ও স্বাচ্ছন্দ্য খুঁজে পেয়েছিলেন।

67
বাকি সম্পত্তি
Image Credit : Getty

বাকি সম্পত্তি

ধর্মেন্দ্রর হসপিটালিটির ব্যবসা ছিল। গরম ধরম ধাবা ও হি-ম্যান রেস্তোরাঁ। প্রযোজনা সংস্থা বিজয়তা। এখান থেকেও প্রচুর আয় হত। গাড়ির শখ ছিল। বিলাসবহুল আর পুরনো গাড়়ির প্রতি নজর ছিল। তাঁর সংগ্রহে মার্সিডিজ-বেঞ্জ S-ক্লাস, মার্সিডিজ বেঞ্জ SL500 এবং ল্যান্ড রোভার রেঞ্জ রোভারের মতো দামি গাড়ি। তবে, তাঁর সবচেয়ে প্রিয় ছিল ৬৫ বছরের পুরনো একটি ফিয়াট গাড়ি।

77
সম্পত্তিতে হেমা মালিনীর অধিকার
Image Credit : Asianet News

সম্পত্তিতে হেমা মালিনীর অধিকার

ধর্মেন্দ্রর দুই স্ত্রী। যদি তিনি উইল করে যান বা ইচ্ছেপত্র লিখে রেখে যানতাহলে তাই চূড়ান্ত বলে গণ্য় হবে। তিনি যা লিখে যাবেন সেই মতই সম্পত্তি হস্তান্তর হবে। কিন্তু যদি তা না করেন তাহলে সম্পত্তি পাবেন প্রথম স্ত্রী ও তাঁর চার সন্তান। হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী হেমা সম্পত্তির ভাগ না পেলে তাঁর দুই সন্তান পাবেন সম্পত্তির ভাগ।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ধর্মেন্দ্র
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
বনসালির স্বপ্নের প্রজেক্টে কীসের বাধা? কেন আটকে আছে Love and War ছবির কাজ?
Recommended image2
উদয়পুরে চলছে গ্রান্ড ওয়েডিং সেলিব্রেশন, বিজয়-রশ্মিকার বিয়ের মেনুতে থাকছে কী কী?
Recommended image3
Supreme Court: 'যাদব জি কি লাভ স্টোরি' ছবির নামে আপত্তি খারিজ, জানিয়ে দিল আদালত
Recommended image4
Dipika Kakkar: অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা? সামাজিক মাধ্যমে জানালেন স্বামী শোয়েব
Recommended image5
YRF Netflix Deal: ২১৫ কোটির অফার ফেরাল যশরাজ! প্রেক্ষাগৃহেই আসছে আলিয়া ভাটের স্পাই থ্রিলার 'আলফা'
Related Stories
Recommended image1
ধর্মেন্দ্রর মৃত্যুতে ভাঙল ৫০ বছরের জনপ্রিয় জয়-বীরুর জুটি, বন্ধুকে শেষ বিদায় অমিতাভের
Recommended image2
ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে কেন চুপ দেওল পরিবার? শোক প্রকাশ করণ জোহরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved