MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বাড়ি থেকে চোখধাঁধানো গাড়ি, কত কোটির সম্পত্তির মালিক আলিয়া ভাট, জন্মদিনে রইল অবাক করা তথ্য

বাড়ি থেকে চোখধাঁধানো গাড়ি, কত কোটির সম্পত্তির মালিক আলিয়া ভাট, জন্মদিনে রইল অবাক করা তথ্য

২৯ টা বসন্ত পেরিয়ে ৩০-শে পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। শুভেচ্ছায় ভরে গিয়েছে নেটদুনিয়া। অল্প বয়সেই বি-টাউনে নিজের জায়গা করে ফেলেছেন পর্দার গাঙ্গুবাঈ। বাড়ি থেকে চোখধাঁধানো গাড়ি, কত কোটির সম্পত্তির মালিক আলিয়া, জন্মদিনে জেনে নিন অবাক করা তথ্য।

3 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 15 2023, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Instagram

জীবনের ২৯ টা বসন্ত পেরিয়ে ৩০-শে পা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সকাল থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে নেটদুনিয়ার পাতা। খুব অল্প বয়সেই বি-টাউনে নিজের জায়গা করে ফেলেছেন পর্দার গাঙ্গুবাঈ। বাড়ি থেকে চোখধাঁধানো গাড়ি, কত কোটির সম্পত্তির মালিক আলিয়া ভাট, জন্মদিনে জেনে নিন অবাক করা তথ্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : our own

অল্প বয়সেই বি-টাউনে নিজের জায়গা করে ফেলেছেন আলিয়া ভাট, তবে বাবা পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের অভিনয় দক্ষতা দিয়েই নিজের জায়গা ধরে রেখেছেন আলিয়া ভাট। সর্বদাই শিরোনামে থাকেন বলি নায়িকা।

312
Image Credit : instagram

'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে আলিয়ার নিখুঁত অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। ছবির সাফল্যে তিনি যেন কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। ছবি মুক্তির দিন থেকেই  বিতর্ক, সমালোচনা লেগেই রয়েছে ছবিকে ঘিরে। তবে এককথায় বলতে গেলে সমস্ত সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছে বনশালির 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। গোটা ছবিতে আলিয়াকে যতবার দেখছে ততবারই যেন নতুন করে প্রেমে পড়েছে দর্শক ।

412
Image Credit : Social Media

 বি-টাউনে আসার কিছুদিনের মধ্যে বাড়ি, গাড়ি, সম্পত্তি বেশ ভালই করে ফেলছেন আলিয়া ভাট।  তার সম্পত্তির পরিমাণ নিয়েও চর্চাও কম হয় না বি-টাউনের অন্দরে।
 

512
Image Credit : Instagram

মাত্র ৯ বছরে  কেরিয়ারে  আলিয়ার মোট সম্পত্তিমূল্য প্রায় ৭৪ কোটি টাকা। কিছুদিন আগেই মুম্বইতে নতুন ফ্ল্যাট কিনেছেন আলিয়া ভাট। মুম্বইয়ের জুহুর পর ফের ফ্ল্যাট কিনেছেন বান্দ্রায়। 

 

612
Image Credit : instagram

অভিনেত্রীর নিজস্ব দুটো আলাদা ফ্ল্যাট রয়েছে। একটি জুহুতে, অপরটি লন্ডনের কভেট গার্ডেনে। সূত্রের খবর, ২৪৬০ স্কোয়্যার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেত্রী। ৩২ কোটি টাকার ওই একই আবাসনে রয়েছে রণবীর কাপুরের ফ্ল্যাট।

712
Image Credit : Social Media

 আরও জানা গেছে, ৩২ কোটি মূল্যের আলিশান ফ্ল্যাট সাজানোর পুরো দায়িত্বটাই ইন্টিরিয়র ডিজাইনার প্রযোজক গৌরী খানকে দিয়েছিলেন আলিয়া ভাট। এবং ২০১৬ সালে গৌরীই রণবীর কাপুরের ফ্ল্যাটের ডিজাইন করেছিলেন।

812
Image Credit : Asianet News

 প্রথমবার ১৩ কোটি ১১ লাখ টাকায় জুহুতে ফ্ল্যাট কিনেছিলেন আলিয়াা। এবং সেটাই ছিল তার প্রথম সম্পত্তি। তারপরই ছোটবেলার স্বপ্ন পূরণ করতে ২০১৮ সালে লন্ডনে বাড়ি কেনেন আলিয়া। 

912
Image Credit : Instagram

এখানেই শেষ নয়, আলিয়ার নিজস্ব একটি সোয়াঙ্কি ভ্যানিটি ভ্যান রয়েছে, যার ডিজাইন করেছেন ডিজাইনার গৌরী খান। বাড়ির পাশাপাশি গাড়ির তালিকাও অনেক বড়।  
 

1012
Image Credit : Twitter

অভিনেত্রীর গাড়ির তালিকাও চোখধাঁধানো।  আলিয়ার গাড়ির তালিকায় রয়েছে রোভার রেঞ্জ ভোগ, অডিএ৬, বিএমডব্লিউ সিরিজ৭। বিভিন্ন নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে আলিয়ার। এছাড়া ডাফ অ্যান্ড ফেলপসের খবর অনুযায়ী আলিয়ার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৩৩৮ কোটি টাকা। প্রতি মাসে ৫০ লক্ষ টাকারও বেশি উপার্জন করেন আলিয়া ভাট। বিভিন্ন অ্যাড থেকেও  মোটা টাকা পারিশ্রমিক পান কাপুর পরিবারের বউমা।  
 

1112
Image Credit : Social Media

২০২২ সালে  চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।   আলিয়া ও রণবীরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।  বিয়ের সাত মাসের মধ্যে মা হয়ে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। মাত্র ২৯ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন আলিয়া ভাট। 

1212
Image Credit : our own

 মেয়েকে সময় দিতেই বেশি ব্যস্ত নতুন মা। এই মুহূর্তে রালিয়ার একরত্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। যদিও খুদের ছবি এখনও প্রকাশ্যে আনেননি রণবীর-আলিয়া।  আপাতত মেয়ে রাহাকে নিয়েই সময় কাটছে আলিয়ার।  মেয়েকে সামলানোর পাশাপাশি কাজও শুরু করে দিয়েছেন আলিয়া ভাট।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Last Man in Tower: প্রথমবার একসঙ্গে মনোজ-বোম্যান ইরানি, আসছে 'লাস্ট ম্যান ইন টাওয়ার'
Recommended image2
Sobhita Dhulipala: বিয়ের প্রথম বছরে মাত্র একমাস দেখা হয়েছে নাগার সঙ্গে, অকপট শোভিতা
Recommended image3
Kriti Sanon: রাখিবন্ধনের বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি, কী বললেন নায়িকা?
Recommended image4
Preity Zinta: শ্রাবণের শেষ সোমবার প্যারিসের মন্দিরে প্রীতি, মুহূর্তে ভাইরাল হল ছবি
Recommended image5
Arjun Rampal Wedding: বিয়ের আগে দুই সন্তান, ৮ বছরের লিভ-ইন-র পর চুপিসারে বিয়ে সারলেন অর্জুন-গ্যাব্রিয়েলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved