MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বাবার বয়সী অভিনেতার সঙ্গে অন্তরঙ্গতা, রানির সাহসী দৃশ্য নিয়ে আজও সরগরম টিনসেল টাউন

বাবার বয়সী অভিনেতার সঙ্গে অন্তরঙ্গতা, রানির সাহসী দৃশ্য নিয়ে আজও সরগরম টিনসেল টাউন

৪৫-শে পা দিলেন রানি মুখোপাধ্যায়। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। একের পর এক সুপারহিট সিনেমার জনপ্রিয় মুখ রানি মুখার্জি। তবে বয়স বড় অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের জন্য আজও পেজ থ্রি-র শিরোনামে রানি মুখার্জি।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 21 2023, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : our own

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় জীবনের ৪৪ টি বসন্ত পেরিয়ে ৪৫বছরে পা দিলেন। অভিনেত্রীর ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশছাঁয়া। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : our own

জনপ্রিয় বলি নায়িকা বলি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন একরাশ স্বপ্ন নিয়ে। 'রাজা কি আয়েগি বরাত' ছবিতে বলিউডে অভিষেক হয় রানির। তারপর থেকেই একের পর এক সুপারহিট সিনেমার জনপ্রিয় মুখ রানি মুখোপাধ্যায়। 

38
Image Credit : instagram

অভিনেত্রীর একাধিক সুপারহিট সিনেমা দর্শকদের মন কাড়লেও রানির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল 'ব্ল্যাক' সিনেমাটি। তবে জনপ্রিয় সিনেমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের ঠোঁটঠাসা চুম্বনের দৃশ্য নিয়ে আজ সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা।

48
Image Credit : our own

একাধিক চ্যালেঞ্জিং দৃশ্যে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন অমিতাভ বচ্চন। তেমনই ব্ল্যাক ছবিটিও তার মধ্যে অন্যতম। তবে ব্ল্যাক সিনেমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের ঠোঁটঠাসা চুম্বনের দৃশ্য অনেক বেশি নজর কেড়েছিল। যা নিয়ে বি-টাউনে চর্চা অব্যাহত।

58
Image Credit : our own

ব্ল্যাক ছবিতে রানি মুখোপাধ্যায়কে একজন স্পেশ্যাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছিলেন। রানি মুখার্জির অভিনয় তার কেরিয়ারে মাইলস্টোন তৈরি করেছিল। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সমালোচকরা। বিনা ডায়লগে শুধুমাত্র নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন রানি।

68
Image Credit : our own

ছবিতে অমিতাভ বচ্চনকে একজন স্পেশ্যাল চাইল্ড ট্রেনারের চরিত্রে দেখা গিয়েছিল, যা অভিনেতার কাছে বড় চ্যালেঞ্জিং ছিল। ছবিটি মুক্তি পাওয়ার পর একাধিক পুরস্কারও পেয়েছিলেন অমিতাভ ও রানি মুখার্জি। তবে রানি ও অমিতাভের চুম্বন দৃশ্য নিয়ে আজও চর্চা চলেই আসছে বলিউডে।

78
Image Credit : our own

অমিতাভ ও রানির এই চুম্বনের দৃশ্য যে ভীষণ ভাবে চ্যালেঞ্জিং ছিল, তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। এমনকী হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে চুম্বনের দৃশ্যের জন্য আলাদা ভাবে মানসিক প্রস্তুতি নিতে হয়েছিল বিগ বি-কেও । এমনকী ছবিটি নিয়েও কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অমিতাভ বচ্চনকে।

88
Image Credit : instagram

বরাবরই নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন রানি মুখোপাধ্যায় । ‘দেবদাসের’ পর অমিতাভের সঙ্গে ‘ব্ল্যাক’ ছবিতে কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছিল রানি মুখার্জির । বরাবরই তার অভিনয় নজর কাড়ে দর্শকদের। এরপর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের ‘মর্দানি’-কে। একটা সময়ে চুটিয়ে সিনেমা করলেও এখন খুব বেশি দেখা যায় না। তবে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে ফাটিয়ে অভিনয় করে দর্শকমন জিতে নিয়েছেন রানি মুখোপাধ্যায়।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 Box Office: বক্স অফিসে ঝড় তুলল অজয় দেবগনের দৃশ্যম ৩, জানুন কালেকশন
Recommended image2
Nana Patekar Death: রাজনীতিতে আসার দুর্দান্ত অফার সটান ফিরিয়েছিলেন! এক নজরে নানা পাটেকরের বর্ণময় চরিত্র
Recommended image3
Nana Patekar Last Movie: ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় পুরস্কার, নানা অভিনীত সর্বশেষ সিনেমা ও তাঁর আসল নাম কী?
Recommended image4
Nana Patekar Net Worth: অতিসাধারন জীবন যাপন! কত গাড়ি, স্থাবর সম্পত্তি রেখে গেলেন নানা
Recommended image5
Nana Patekar Death: বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত বিখ্যাত অভিনেতা নানা পাটেকর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved