MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • হৃতিক থেকে করিনা- বর্তমানে খ্যাতির শীর্ষে থাকলেও, এক সময় এদের Overacting-এ বিরক্ত হয়েছেন দর্শক, রইল ১০ তারকার কথা

হৃতিক থেকে করিনা- বর্তমানে খ্যাতির শীর্ষে থাকলেও, এক সময় এদের Overacting-এ বিরক্ত হয়েছেন দর্শক, রইল ১০ তারকার কথা

তারকা সন্তান হোক কিংবা সাধারণ পরিবারের কেউ- বলিউডে খ্যাতি পেতে গেলে পরিচয় দিতে হবে অভিনয় দক্ষতার। আজ রইল এই ১০ তারকার কথা। বর্তমানে খ্যাতির শীর্ষে থাকলেও এক সময় এদের Overacting-এ বিরক্ত হয়েছেন দর্শকেরা। একাধিক ছবিতে Overacting করেছিলেন এই সকল তারকা> 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 21 2023, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Instagram

হৃতিক রোশন

বলিউডের সেরা অভিনেতার তালিকায় স্থান পান হৃতিক রোশন। তাঁর নাচ থেকে অভিনয়ে মুগ্ধ সকল ভক্ত। তবে, কেরিয়ারের শুরুর দিকে একাধিকবার ওভার অ্যাক্টিং করতে দেখা গিয়েছে তাঁকে। ম্যায়নে প্রেম কি দিওয়ানি হু ছবিতে তাঁর ওভার অ্যাক্টিং-এ বেশ বিরক্ত হয়েছেন ভক্তরা।

210
Image Credit : social media

করিনা কাপুর খান

বলিউডের সেরা নায়িকার তালিকায় আছেন বেবো ওরফে করিনা কাপুর খান। তবে, ম্যায়নে প্রেম কি দিওয়ানি হু ছবিতে তাঁর ওভার অ্যাক্টিং-এ বিরক্ত হয়েছেন সকল ভক্ত। তেমনই কভি খুশি কভি গম ছবির এক দৃশ্যে ওভার অ্যাক্টিং করেছিলেন নায়িকা। একথা নিজেই জানান করণ জোহর।

310
Image Credit : Social Media

আমিশা প্যাটেল

এমন ওভার অ্যাক্টিং নায়িকাদের তালিকায় আছেন আমিশা প্যাটেল। আপ মুঝে আচ্ছে লগতে হ্যায় ছবিতে ওভার অ্যাক্টিং করেছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি। তবে, আমিশা প্যাটেলকে অভিনয় অনেকেই পছন্দ করেন না। অনেকের মতে তিনি প্রায়শই ওভার অ্যাক্টিং করে থাকেন।

410
Image Credit : instagram

ক্যাটরিনা কইফ

ক্যাটরিনা কইফ-ও একবার ওভার অ্যাক্টিং-র কারণে খবরে আসেন। তিস মার খান ছবিতে ওভার অ্যাক্টিং করতে দেখা গিয়েছে নায়িকাকে। ফারহা খান পরিচালনা করেছিলেন ছবিটি। এই ছবির অনেক দৃশ্যেই ক্যাটরিনার অভিনয়ে বিরক্ত হন দর্শকেরা।

510
Image Credit : instagram

শাহরুখ খান

বলিউডের সেরা নায়ক হলেও এক সময় ওভার অ্যাক্টিং করতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। ডুপলিকেট ছবিতে শাহরুখ খানের অভিনয় দেখে বিরক্ত হন তাঁর ভক্তরা। ১৯৯৮ সালে মুক্তি পায় ছবিটি। অনেকেই বলেন ছবিতে ওভার অ্যাক্টিং করেছিলেন বাদশা।

610
Image Credit : facebook

অজয় দেবগণ

তালিকায় আছেন অজয় দেবগণের মতো খ্যাতনামা স্টার। বিভিন্ন চরিত্রে আমরা দেখেছি তাঁকে। অ্যাকশন থেকে কমেডি কিংবা ড্রামা- সব ধরনের চরিত্রে সফল হয়েছেন। তবে, হিম্মতওয়ালা ছবিতে তাঁর অভিনয় তেমন দাগ কাটতে পারেনি দর্শক মনে। অনেকেই বলেন ওভার অ্যাক্টিং করেছিলেন অজয়।

710
Image Credit : Instagram

জ্যাকলিন ফার্নান্ডেজ

মিসেস সিরিয়াল কিলার ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের অভিনয় দেখে হতাশ হন তাঁর ভক্তরা। অধিকাংশই দাবি করেন ওভার অ্যাক্টিং করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তেমনই আ ফ্লাইং জাঠ ছবিতেও তেমন সাড়া ফেলতে পারেনি জ্যাকলিন ফার্নান্ডেজের অভিনয়।

810
Image Credit : Getty

মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ীরে মতো খ্যাত নামা অভিনেতাও সামিল আছেন এই তালিকায়। মিসেস সিরিয়াল কিলার ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আর এই ছবিতে তাঁর অভিনয় দেখে অনেকেই বলেন তিনি ওভার অ্যাক্টিং করেছিলেন। তাঁর অভিনয় দেখে হতাশ হন তার ভক্তরা।

910
Image Credit : Instagram

টুইঙ্কেল খান্না

বলিউডে খুব বেশিদিন কাজ করেননি টুইঙ্কেল খান্না। রাজেশ খান্না ও ডিম্পলের মেয়ে হওয়া সত্ত্বেও সেভাবে অভিনেত্রী হিসেবে নাম করতে পারেননি। তাঁর অভিনীত একাধিক ছবি ফ্লপ করে। তেমনই মেলা ছবিতে টুইঙ্কেল খান্নার ওভার অ্যাক্টিং নজর কাড়ে সকলে।

1010
Image Credit : Instagram

অনন্যা পান্ডে

বলিউডের প্রথম সারির নায়িকার তালিকায় স্থান পেলেও অনন্যার অভিনয় সেভাবে কখনোই প্রশংসিত হয়নি। বরং, ওভার অ্যাক্টিং-র জন্য দর্শকদের খারাপ নজরে এসেছেন অনন্যা পান্ডে। চাঙ্কি পান্ডের কন্যা অনন্যার স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবি দেখে বিরক্ত ভক্তরা। অধিকাংশ বলেন ওভার অ্যাক্টিং করেছিলেন অনন্যা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
গোয়া, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৫টি বিলাসবহুল বাড়ি রশ্মিকা মন্দানার! অন্দরের ছবি দেখে নিন
Recommended image2
Dhurandhar 2 Teaser: প্রতিশোধের গল্প নিয়ে আসছে 'ধুরন্ধর ২' হল টিজার লঞ্চ, কবে রিলিজ করবে ছবি?
Recommended image3
Malaika Restaurant: খিচুড়ির দাম শুনলে চমকে যাবেন! সোনার দামও হার মানবে জলের দামের কাছে, আর কী চমক আছে মালাইকার রেস্তোরাঁয়?
Recommended image4
O Romeo Banned: ব্যান করা হোক শাহিদ কাপুরের ছবি! নিষেধাজ্ঞা জারি করতে আদালতে ছুটলেন উস্তারার কন্যা
Recommended image5
'অধিকার চাওয়ায় ছবি থেকে বাদ', বলিউডের কালো দিক ফাঁস করলেন আমাল মালিক, কী বললেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved