MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Katrina Kaif: পাঁচটি ছবি মোড় ঘুরিয়ে দিতে পারত ক্যাটরিনার , জানুন কেন সেগুলিতে অভিনয় করেননি তিনি

Katrina Kaif: পাঁচটি ছবি মোড় ঘুরিয়ে দিতে পারত ক্যাটরিনার , জানুন কেন সেগুলিতে অভিনয় করেননি তিনি

পাঁচটি ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। যা নিয়ে আজও ঘনিষ্টদের কাছে আক্ষেপ করে থাকেন। পাঁচটি সিনেমাই বক্সঅফিসে দুর্দান্ত সফল। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 26 2023, 07:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ক্যাটরিনার আক্ষেপ
Image Credit : sahixd Instagram

ক্যাটরিনার আক্ষেপ

বলিউডের নম্বার ওয়ান স্টার ক্যাটরিনা কাইফ। তবে কঠোর পরিশ্রম করেই সেরার শিরোপা পেয়েছেন তিনি। কিন্তু পাঁচটি ছবি যা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারত তেমনই ছবির অফার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। যা আজও তাঁকে হতাশ করে। পড়তে হয় সমালোচনার মুখে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বরফি
Image Credit : instagram

বরফি

অনুরাগ বাসুর বরফি। ইলিনা ডিক্রুজের জায়গায় পরিচালকের প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা। রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করার প্রস্তাবও দেন। কিন্তু কোনও সাড়া দেননি অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর অভিনীতি এই ছবি বক্স অফিসে সফল ছিল। পাশাপাশি প্রচুর পুরষ্কারও পেয়েছিল।

36
চেন্নাই এক্সপ্রেস
Image Credit : our own

চেন্নাই এক্সপ্রেস

যশ চোপ়ড়ার ব্যানারে শাহরুখ খানের বিপরীতে দীপিকা পড়ুকনের জায়গায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ক্যাটরিনা। ২০১৩ সালে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। আশঙ্কা ছিল দক্ষিণী মহিলার চরিত্র তিনি ফুটিয়ে তুলতে পারবেন কিনা। তারপরই দীপিকা এই অফার লুফে নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন।

46
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি
Image Credit : instagram

ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি

অয়ন মুখার্জির ছবি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির জন্যও প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা। কিন্তু হাতে প্রচুর কাজ থাকায় দিন দিতে পারেননি। তাই বাদ পড়তে হয়। তা চলে যায় দীপিকার কাছে।

56
গুন্ডে
Image Credit : instagram

গুন্ডে

২০১১ সালে গুন্ডে ছবির জন্য ইন্সপেক্টর নন্দিতা সেনগুপ্তের রোলের জন্য পরিচালক আব্বাস জাফরের প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা। কিন্তু ক্যাটরিনা এই ছবির জন্য সময় বার করতে পারেননি। তাই ছবিটির জন্য অফার করা হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। তিনি রাজি হয়ে যান। তারপর ছবি বক্স অফিসে তুমুল সাফল্য পায়।

66
বাজিরাও মাস্তানি
Image Credit : instagram

বাজিরাও মাস্তানি

রণবীর সিং, দীপিকা পাড়ুকন, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সঞ্জয় লীনা বানসালীর ছবি বাজিরাও মাস্তানি বক্স অফিসে সফল। তিন জনের অভিনয় প্রশংসা পেয়েছিল। কিন্তু এই ছবির জন্য মাস্তানির রোলের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল ক্যাটরিনা কাইফ। কিন্তু তিনি রাজি হননি। তারপরই পরিচালক যান দীপিকার কাছে। তিনি এই ছবিতে অনবদ্য অভিনয় করেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hanuman Ansh: ২ কোটির ছবিকে ১০০ কোটির অফার? কবে OTT-তে আসছে ছবিটি
Recommended image2
Aishwarya Rai: ২৪ বছর পর ভাইরাল হল পুরনো ভিডিও, ফিরল সলমন খানের মারধরের বিতর্ক
Recommended image3
Ganesh Chaturthi: গণপতি বাপ্পার আরাধনায় মেতে উঠেছে বলিউড, কী বললেন রাজপাল থেকে তুষার কাপুর?
Recommended image4
Ganesh Chaturthi: গোবিন্দা বিদেশে, একাই বাপ্পাকে ঘরে আনলেন স্ত্রী সুনীতা
Recommended image5
Ganesh Chaturthi: বাড়িতে গণপতি বাপ্পার আরাধনায় নানা পাটেকর, সঙ্গে স্ত্রী-ছেলে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved