MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সিনেমার সেটেই প্রথম আলাপ তারপর প্রেম, স্ত্রী মঞ্জুর জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন আসরানি?

সিনেমার সেটেই প্রথম আলাপ তারপর প্রেম, স্ত্রী মঞ্জুর জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন আসরানি?

Asrani Demise News Update: দিওয়ালির রাতেই বি-টাউনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গিয়েছেন কিংবদন্তী কৌতূক অভিনেতা আসরানি। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 21 2025, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
না ফেরার দেশে আসরানি
Image Credit : Twitter

না ফেরার দেশে আসরানি

বলিউড অভিনেতা আসরানি আর নেই। 'শোলে', 'চুপকে চুপকে', এবং 'অভিমান'-এর মতো বহু ছবিতে কাজ করা এই বর্ষীয়ান অভিনেতা ৮৪ বছর বয়সে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে দীর্ঘ রোগভোগের পর না ফেরার দেশে জনপ্রিয় এই কৌতূক অভিনেতা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কয়েক কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন আসরানি
Image Credit : instagram

কয়েক কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন আসরানি

প্রখ্যাত অভিনেতা আসরানি তাঁর স্ত্রী মঞ্জুর জন্য এক বিশাল অঙ্কের সম্পত্তি রেখে গিয়েছেন। সূত্র মারফত খবর, এই সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪০ থেকে ৫০ কোটি টাকা। এই বিপুল সম্পত্তি আসরানি তাঁর কেরিয়ারে মূলত চলচ্চিত্র (সিনেমা) থেকে, পরিচালনা, বিভিন্ন ব্র্যান্ডের প্রচার বা এনডোর্সমেন্ট এবং সাম্প্রতিককালে ওয়েব সিরিজে অভিনয় করেই অধিকাংশ অর্জন করেছেন। তাঁর দীর্ঘ ও সফল অভিনয় জীবনই এই সম্পত্তির মূল ভিত্তি।

Related Articles

Related image1
দিওয়ালির আনন্দের মাঝে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া, না ফেরার দেশে আসরানি
Related image2
দেশজুড়ে বাড়ছে সাইবার প্রতারণা, ‘ডিজিটাল অ্যারেস্টে’ ৫৮ কোটি খোয়ালেন বৃদ্ধ
35
আসরানির স্ত্রী কে?
Image Credit : instagram

আসরানির স্ত্রী কে?

অনেকেই হয়তো জানেন না যে, আসরানির স্ত্রী মঞ্জু বনশলও একজন অভিনেত্রী। তিনিও গোবর্ধন আসরানির সঙ্গে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। এমনকি তাদের প্রথম আলাপ এবং প্রেম সবটাই সিনেমার সেটে বলে জানা গিয়েছে। 

45
আসরানির পরিবার
Image Credit : Instagram

আসরানির পরিবার

৮৪ বছর বয়সী এই প্রয়াত অভিনেতার জন্ম রাজস্থানের জয়পুরে সিন্ধ নামক হিন্দু পরিবারে। তারা চার বোন এবং তিন ভাই ছিলেন। আসরানির ছেলের নাম নবীণ আসরানি। সিনেমায় সুযোগ থাকা সত্ত্বেও আসরানি পুত্র মেডিকেল ফিল্ডে নিজের কেরিয়ার বেছে নিয়েছেন। তিনিও একজন সফল দন্ত চিকিৎসক। 

55
থিয়েটারে হাতেখড়ি
Image Credit : instagram

থিয়েটারে হাতেখড়ি

অভিনেতা আসরানি (Asrani) তাঁর কর্মজীবন শুরু করেন মঞ্চ (থিয়েটার) থেকে। তাঁর অভিনয় প্রতিভাকে আরও শানিত করতে তিনি ১৯৬৪ সালে পুনের ফিল্ম ইনস্টিটিউটে (Film Institute) যোগদান করেন এবং ১৯৬৬ সালে তাঁর পাঠ্যক্রম সম্পন্ন করেন। হিন্দি চলচ্চিত্রে প্রথম বড় সুযোগ আসে ১৯৬৭ সালের 'হরে কাঁচ কি চুড়িয়াঁ' (Hare Kanch Ki Chooriyan) ছবিতে। এই চলচ্চিত্রে তিনি প্রখ্যাত অভিনেতা বিশ্বজিতের (Biswajeet) বন্ধুর চরিত্রে অভিনয় করেন। এটিই ছিল বলিউডে তাঁর দীর্ঘ ও সফল কেরিয়ারের শুরু।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Alia Bhatt: ভাইরাল হল আলিয়ার নো মেকআপ লুক, জেনে নিন তিরিশে ত্বকের যত্ন নেবেন কীভাবে?
Recommended image2
Shabana Azmi: জাভেদ আখতারের সঙ্গে বিয়েটা 'পারফেক্ট' নয়, মুখ খুললেন শাবানা
Recommended image3
অভিনেতা নয়, কী হিসেবে কেরিয়ার শুরু করলেন হৃতিক পুত্র? জানলে অবাক হবেন
Recommended image4
Bollywood Makeup: কিয়ারা থেকে কৃতি, রাখিতে নজর কাড়তে ফলো করুন এই ৫টি মেকআপ লুক
Recommended image5
Last Man in Tower: প্রথমবার একসঙ্গে মনোজ-বোম্যান ইরানি, আসছে 'লাস্ট ম্যান ইন টাওয়ার'
Related Stories
Recommended image1
দিওয়ালির আনন্দের মাঝে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া, না ফেরার দেশে আসরানি
Recommended image2
দেশজুড়ে বাড়ছে সাইবার প্রতারণা, ‘ডিজিটাল অ্যারেস্টে’ ৫৮ কোটি খোয়ালেন বৃদ্ধ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved