MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Sonakshi Sinha: জনসমক্ষে স্বীকার করলেন প্রেমের কথা, দেখে নিন কার প্রেমে পড়লেন সোনাক্ষী

Sonakshi Sinha: জনসমক্ষে স্বীকার করলেন প্রেমের কথা, দেখে নিন কার প্রেমে পড়লেন সোনাক্ষী

জন্মদিনে সকলের সঙ্গে সাক্ষাৎ করালের তাঁর প্রেমিকের। সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিলেন প্রেমের কথা। আজ চিনে নিন তাঁর ভালোবাসাকে। কে এই জাহির ইকবাল।

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jun 03 2023, 07:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : sonakshi sinha instagram

গতকাল ৩৬-এ পা দিলেন সোনাক্ষী সিনহা। গতকাল সকাল থেকে তাঁর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল শুভেচ্ছা বার্তায়। তাঁর সকল ভক্তরা শুভেচ্ছা জানান তাঁকে। পেয়েছেন বিস্তর উপহার। আর দিনের শেষে সকলকে দিলেন রিটার্ন গিফট। এবছরের তাঁর জন্মদিন ছিল একেবারে অন্য রকম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : sonakshi sinha instagram

প্রায়শই জন্মদিনে তারকারা বিশেষ কোনও ছবির ঘোষণা করেন ভক্তদের জন্য। এটাই তাদের মতে রিটার্ন গিফট। কিন্তু, সোনাক্ষী সিনহা ভক্তদের যে উপহার দিলেন তা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। জন্মদিনের দিন প্রেমের ঘোষণা করলেন নায়িকা। জনসমক্ষে শিকার করলেন নিজের প্রেমের কথা। প্রেমিকের পোস্টে লিখলেন আই লাভ ইউ।

310
Image Credit : sonakshi sinha instagram

অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী। প্রেমিকার জন্মদিনে এক বিশেষ বার্তা দিলেন জাহির। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেন। লেখেন, কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহনা।... তুমি সব সময় এই ভাবে আমার ওপর বেলান দিয়ে থাকতে পারো।

410
Image Credit : sonakshi sinha instagram

সঙ্গে লিখেছেন, ...তুমি সেরা। এই ভাবেই গর্জাতে থাকো আর ডানা মেলে উড়তে থাকো। পৃথিবীর সবটাকে জয় করো, যেমনটা আগে কেউ করেনি। জলপরীর মতো জীবন কাটাও। এই রকমই হাসিখুশি থাকো। তোমাকে ভালোবাসি।

510
Image Credit : sonakshi sinha instagram

জাহির ইকবালের এই কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সোনাক্ষী সিনহা। একগুচ্ছ লাল হার্ট দিয়েছেন উত্তরে। এভাবে নিজের প্রেমের কথা স্বীকার করলেন সোনাক্ষী সিনহা। এর আগে তাদের দুজনের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছে। তবে, সম্পর্কে সম্পর্কে বিষয় কখনও নিশ্চিত কিছু জানান যায়নি।

610
Image Credit : sonakshi sinha instagram

এর আগে জনসমক্ষে নিজের প্রেম নিয়ে কিছু টু শব্দ করেননি সোনাক্ষী। কিন্তু, এবার সকলকে চমক দিয়ে একেবার স্বীকার করে নিলেন প্রেমের কথা। বরং বলা চলে, এভাবে নিজের প্রেমের কথা জানালেন সোনাক্ষী সিনহা। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। অনেকেই জানিয়েছেন অভিনন্দন। আবার অনেকে লিখেছেন রব নে বানাদি জোড়ি।

710
Image Credit : sonakshi sinha instagram

এখন প্রশ্ন হল কে এই জাহির ইকবাল। সোনাক্ষীর সঙ্গে কবেই বা সম্পর্কে জড়িয়েছেন তিনি। পেশাগত ভাবে তিনি কী করেন। এর আগেও ২০২২ সালে একবার সোনাক্ষার সঙ্গে বাগদানের গুজব উঠেছিল সলমন ঘনিষ্ঠ জাহির ইকবালের। তবে, তিনি আদতে কে তা সকলের কাছে ঠিক স্পষ্ট নয়।

810
Image Credit : sonakshi sinha instagram

আসলে অভিনয় জগতের সঙ্গেই যুক্ত আছেন জাহির ইকবাল। নোটবুক ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন জাহির ইকবাল। সেভাবে তাঁর ছবি সাফল্য পায়নি। ফলে লাইম লাইটে আসেননি অভিনেতা। জাহির ইকবাল সোনাক্ষীর সঙ্গেও কাজ করেছেন ডাবল এক্সএল ছবিতে। এই ছবিতে জাহির, সোনাক্ষী ছাড়াও ছিল ছিলেন হুমা কুরেশি।

910
Image Credit : sonakshi sinha instagram

তারপর জাহিরের কাজ করার কথা ছিল সলমনের সদ্য মুক্তি পাওয়া ছবি কিসি কি ভাই কি সি কা জান। কিন্তু, শেষ পর্যন্ত দেখা য়ায়নি জাহিরকে। এখন প্রশ্ন হলে তিনি আসলে কে। মিডিয়া রিপোর্ট অনুসারে তিনি কোনও স্টার কিড নন। বরং উচ্চ বিত্ত পরিবারের সন্তান। তবে, তাঁর বাবার নাম ইকবাল রতনাসি। তিনি সলমনের ঘনিষ্ঠ বন্ধু।

1010
Image Credit : sonakshi sinha instagram

তাঁর দিদি সমন রত্নাসি হলেন অদিতি রাও হায়দারির স্টাইলিস্ট। সব মিলিয়ে বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। তিনি নিজেও অভিনেতা হতে চান। তবে, এখনও সেভাবে ব্রেক পাননি জাহির।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana: বদলে গেল 'রামায়ণ'-এর মুক্তির দিন! দিওয়ালির আগেই আসছে রণবীরের ছবি?
Recommended image2
খুনের আসামি হয়ে ১২ বছর পলাতক, আমিরের সঙ্গে করেছেন অভিনয়, অবশেষে পুলিশের জালে
Recommended image3
Kangana Ranaut: গলায় মঙ্গলসূত্র! কঙ্গনা কি গোপনে বিয়ে সারলেন? ভাইরাল ভিডিওতে শোরগোল
Recommended image4
Rudranil Ghosh: টেকনিশিয়নদের সঙ্গে প্রথম বৈঠক! ফেডারেশন প্রসঙ্গে কী কী বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ?
Recommended image5
Bhooth Bangla Collection: ৩২ তম দিনে কত আয় করল ভূত বাংলা? জেনে নিন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved