MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সর্বাধিক আয়ের তালিকায় অষ্টম স্থানে অক্ষয়-পঙ্কজ অভিনীত ‘OMG 2’, দেখে নিন সাত দিনে কত আয় করল ছবিটি

সর্বাধিক আয়ের তালিকায় অষ্টম স্থানে অক্ষয়-পঙ্কজ অভিনীত ‘OMG 2’, দেখে নিন সাত দিনে কত আয় করল ছবিটি

ছবি মুক্তি পেয়েছে সাত দিন পার করল। এখনও ১০০ কোটির ঘরে পা রাখতে ব্যর্থ অক্ষয়-পঙ্কজ অভিনীত ছবিটি। তাও স্থান পেল অষ্টম স্থানে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 18 2023, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Social Media

চলতি বছরের শুরু থেকে মুক্তি পেয়েছে একাধিক ছবি। তালিকায় রয়েছে পাঠান, কিসি কা ভাই কিসি কি জান, দ্য কেরালা স্টোরি। এরই সঙ্গে মুক্তি পেয়েছে জারা হাতকে জারা বাচকে, সত্য প্রেম কি কথা, তু ঝুটি আমি মক্কর, রকি অউর রানি কি প্রেম কাহিনি।

210
Image Credit : Social Media

তেমনই সদ্য মুক্তি পেয়েছে ওএমজি ২ এবং গদর ২। ১১ অগস্ট মুক্তি পেয়েছে ছবিটি। তারপর থেকে খবরে ওএমজি ২ এবং গদর ২। গদর ২ ছবির আয় অনেক দিন ধরে খবরে রয়েছে। তবে, ওএমজি ২-তে সেভাবে পিছিয়ে নেই। নানান বিতর্কের পর মুক্তি পেলেও ছবির আয় নেহাত কম নয়।

310
Image Credit : instagram

জানা গিয়েছে, সর্বাধিক আয়কৃত ছবির তালিকার অষ্টম স্থানে রয়েছে ওএমজি ২। আপাতত পাঠান ছবি রয়েছে শীর্ষে। পাঠান আয় করেছে ৫৪৩.০৫ কোটি। তারপর আপাতত ছিল দ্য কেরার স্টোরি। তার আয় হয়েছিল ২৪২.২০ কোটি। তবে, এবার সেই ছবিটে টেক্কা দিয়ে এগিয়ে গেল গদর ২। গদর ২ শীঘ্রই পা রাখতে চলেছে ৩০০ কোটির ঘরে।

410
Image Credit : Image: PR Handout, Instagram

তারপর আছে তু ঝুটা ম্যায় মক্কর। এই ছবির আয় ১৪৯.০৫ কোটি। তারপর আছে রকি অউর রানি কি প্রেম কাহিনি। এই ছবির আয় ১৩৭.০২ কোটি। এরপর আছে কিসি কি ভাই কিসিকে জান। এই ছবির আয় ১১০.৫৩ কোটি।

510
Image Credit : Social Media

এদিকে আছে ভোলা। এই ছবির আয় ৮২.০৪ কোটি। ঝরা হাটকে জরা বাঁচকে ছবির আয় ৮৮ কোটি। তারপর আছে সত্য প্রেম কি কথা। এই ছবির আয় ৭৭.৫৫ কোটি। আর অষ্টম স্থানে আছ ওএমজি ২। এই ছবির আয় ৭২ কোটি পার করল।

610
Image Credit : instagram

OMG মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরেই মুক্তি পেল OMG ২। OMG ছবিতে কৃষ্ণের অবতারে দেখা গিয়েছিল অক্ষয়কে। এবার তিনি দেখা দিলেন শিবের দূতের অবতারে।

710
Image Credit : Facebook

কাহিনি শুরু এক শিব ভক্তকে দিয়ে। কান্তি শরণ মুদগলে শিবের ভক্ত। সে ছেলেকে নিয়ে পড়েছেন বিপদে। তাঁর ছেলে এমন এক কান্ড ঘটিয়েছে স্কুলে যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।

810
Image Credit : social media

এরপর আত্মহত্যাও করতে যাবে। সেখান থেকে শুরু বাবা কান্তি শরণ মুদগলের লড়াই। স্কুল ও যে সকল ব্যক্তিরা তাঁর ছেলেকে ভুল পথে চালনা করছে তাদের নামে কেস করবে কান্তি শরণ মুদগল।

910
Image Credit : google

শিবের আশীর্বাদ ও কঠিন লড়াই-র কারণে মামলা জয় করবে কান্তি শরণ মুদগল। কান্তি শরণ মুদগলকে সাহায্য করতে শিব তার দূতকে পাঠাবে। সে কীভাবে কান্তি শরণ মুদগলকে সাহায্য করবে তা উঠে এসেছে ছবিতে।

1010
Image Credit : Twitter

শীঘ্রই ১০০ কোটির ঘরে পা রাখতে চলেছে ছবিটি। সোমবার ছবির আয় হয়েছিল ১২.০৬ কোটি। মঙ্গলবার ছবিটি আয় করেছে ১৮.৫০ কোটি। তারপর বুধবার আয় করেছে ৭.৭৫ কোটি। বৃহস্পতিবার আয় করল ৫ কোটি মতো।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
Recommended image2
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত
Recommended image3
Rajpal Yadav: তিহার জেলে রাজপাল যাদব! নিজে গিয়েই করলেন আত্মসমর্পণ, নেপথ্যে কারণ কী?
Recommended image4
ধুম ৪-এ খলনায়কের চরিত্রে দেখা দেবেন রণবীর কাপুর? প্রকাশ্যে এল বিরাট চমক
Recommended image5
‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved