MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'দুয়া'! দিওয়ালিতে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'দুয়া'! দিওয়ালিতে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

Deepika Ranveer Daughter: অন্তঃসত্ত্বা থেকে কন্যা সন্তান প্রসব। পুরো ব্যাপারটাই ব্যক্তিগত রেখেছিলেন দীপিকা-রণবীর। তবে দিওয়ালিতে সেই ব্যক্তিগত পরিসরকে সমাজ মাধ্যমে প্রকাশ করলেন বি-টাউনের এই কাপল। সামনে এলো তাদের একমাত্র কন্যা সন্তান দুয়ার ছবি। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 22 2025, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দিওয়ালিতে দীপিকা রণবীর চমক
Image Credit : instagram

দিওয়ালিতে দীপিকা-রণবীর চমক

সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত বছর দীপাবলিতে নিজেদের ছোট্ট মেয়ের দুই পায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকা-রণবীর দম্পতি। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে একবছর। এবার তাদের একরত্তি কন্যা সন্তানের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর সিং।  

25
নেটপাড়ায় ভালোবাসার বন্যায় ভাসলো দুয়া
Image Credit : instagram

নেটপাড়ায় ভালোবাসার বন্যায় ভাসলো দুয়া

দিওয়ালিতে সোশ্যাল মিডিয়ায় সকলকে দীপাবলির শুভেচ্ছা বার্তা জানান  বলিউডের এই তারকা দম্পতি। সেখানেই নিজেদের তিনজনের একটি ছবি পোস্ট করেন দীপিকা ও রণবীর। দিওয়ালির সন্ধ্যায় যা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তার অনুরাগীরা। খুদে দুয়াকে ভালোবাসায় ভরিয়ে দেন নেটপাড়ার সদস্যরা। মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় দুয়ার ছবি। 

Related Articles

Related image1
ভাইদুজে মিলবে নতুন ফ্ল্যাট! বিধায়কদের জন্য বড় উপহার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
Related image2
'ভারত-আমেরিকা একসঙ্গে বিশ্বকে আশার আলোর পথ দেখাবে', ট্রাম্পকে দিওয়ালির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
35
মা-মেয়ের রঙ মিলান্তি
Image Credit : instagram

মা-মেয়ের রঙ মিলান্তি

এদিন সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও রণবীর দুয়ার সঙ্গে যে ছবিটি শেয়ার করেছেন তাতে মা-মেয়ের পোশাকে  রয়েছে রঙ মিলান্তির ছোঁয়া। সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে যে, মেয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে দীপিকা নিজেও পরেছেন লাল রঙের সালোয়ার। সঙ্গে ভারী গয়না। অন্যদিকে রণবীর পরেছেন সাদা রঙের পাঞ্জাবি-পাজামা ও একই রঙের জহর কোর্ট।

45
আবেগে ভাসলেন অনুরাগীরা
Image Credit : instagram

আবেগে ভাসলেন অনুরাগীরা

গত একবছর ধরে দুয়ার ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন দীপিকা-রণবীরের ফ্যানেরা। তারপরও কোনও সময়ই নিজেদের সদ্যোজাত কন্যা সন্তানের ছবি লাইম লাইটে আনতে দেননি তারকা এই দম্পতি। এমনকি দুয়ার ছবি তোলা নিয়ে মেজাজ হারাতেও দেখা গিয়েছে দীপিকা-রণবীরকে। অবশেষে দীর্ঘ একবছর পর সেই অপেক্ষার অবসান ঘটল। ক্যামেরার সামনে এলো দীপবীরের আদরের দুয়া। 

55
চর্চায় দুয়া
Image Credit : deepika padukone instagram

চর্চায় দুয়া

 দিওয়ালিতে নেটপাড়ায় দুয়ার ছবি ভাইরাল হলেও তার নাম নিয়ে কম চর্চা হয়নি। দীপ রণবীর কেন তাঁদের মেয়ের নাম দুয়া রাখলেন তা নিয়েও  শুরু হয় তরজা। যদিও পরে বলিউডের এই দম্পতি জানান ‘দুয়া’ নামের অর্থ হল মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি। 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বলিউডের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
বনসালির স্বপ্নের প্রজেক্টে কীসের বাধা? কেন আটকে আছে Love and War ছবির কাজ?
Recommended image2
উদয়পুরে চলছে গ্রান্ড ওয়েডিং সেলিব্রেশন, বিজয়-রশ্মিকার বিয়ের মেনুতে থাকছে কী কী?
Recommended image3
Supreme Court: 'যাদব জি কি লাভ স্টোরি' ছবির নামে আপত্তি খারিজ, জানিয়ে দিল আদালত
Recommended image4
Dipika Kakkar: অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা? সামাজিক মাধ্যমে জানালেন স্বামী শোয়েব
Recommended image5
YRF Netflix Deal: ২১৫ কোটির অফার ফেরাল যশরাজ! প্রেক্ষাগৃহেই আসছে আলিয়া ভাটের স্পাই থ্রিলার 'আলফা'
Related Stories
Recommended image1
ভাইদুজে মিলবে নতুন ফ্ল্যাট! বিধায়কদের জন্য বড় উপহার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
Recommended image2
'ভারত-আমেরিকা একসঙ্গে বিশ্বকে আশার আলোর পথ দেখাবে', ট্রাম্পকে দিওয়ালির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved