MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় জামিন পেলেন, স্বস্তিতে আল্লু অর্জুন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনায় জামিন পেলেন, স্বস্তিতে আল্লু অর্জুন

বক্স অফিসে সাড়ে ফেলে দিয়েছে আল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২'। ফলে খুশি এই অভিনেতা। কিন্তু হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে এক মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনায় অস্বস্তিতে ছিলেন আল্লু। শুক্রবার তিনি স্বস্তি পেলেন।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Jan 03 2025, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
গ্রেফতার হওয়ার পর অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন, শুক্রবার জামিন পেলেন আল্লু অর্জুন
Image Credit : instagram

গ্রেফতার হওয়ার পর অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন, শুক্রবার জামিন পেলেন আল্লু অর্জুন

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে এক মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনায় জামিন পেলেন অভিনেতা আল্লু অর্জুন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
215
শুক্রবার হায়দরাবাদের আদালত থেকে জামিন পেয়ে গেলেন অভিনেতা আল্লু অর্জুন
Image Credit : instagram

শুক্রবার হায়দরাবাদের আদালত থেকে জামিন পেয়ে গেলেন অভিনেতা আল্লু অর্জুন

শুক্রবার হায়দরাবাদের নামপল্লী কোর্ট আল্লু অর্জুনের জামিনের আবেদন মঞ্জুর করেছে। তাঁর জামিনের শর্ত হল, ৫০,০০০ টাকার দুই জামিনদার রাখতে হবে।

315
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হন ৩৫ বছরের এক মহিলা
Image Credit : instagram

৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হন ৩৫ বছরের এক মহিলা

৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হন রেবতী নামে ৩৫ বছর বয়সি এক মহিলা। তাঁর ৮ বছর বয়সি ছেলে এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

415
তাঁর ছবির প্রিমিয়ারে এক মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার হন আল্লু অর্জুন
Image Credit : instagram

তাঁর ছবির প্রিমিয়ারে এক মহিলার পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার হন আল্লু অর্জুন

তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর গ্রেফতার হন এই অভিনেতা।

515
গ্রেফতার হওয়ার দিনই আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে যান আল্লু অর্জুন
Image Credit : instagram

গ্রেফতার হওয়ার দিনই আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে যান আল্লু অর্জুন

আল্লু অর্জুন যেদিন গ্রেফতার হন, সেদিনই আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে যান এই অভিনেতা।

615
সন্ধ্যা থিয়েটারের ঘটনায় জখম হওয়া শিশুটিকে আর্থিক সাহায্য করেছেন আল্লু অর্জুন
Image Credit : instagram

সন্ধ্যা থিয়েটারের ঘটনায় জখম হওয়া শিশুটিকে আর্থিক সাহায্য করেছেন আল্লু অর্জুন

আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও, যে শিশু গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়, তার পরিবারকে আর্থিক সাহায্য করেছেন আল্লু অর্জুন।

715
'পুষ্পা ২'-এর কলাকুশলীদের পক্ষ থেকে শিশুটির পরিবারকে ২ কোটি টাকা দেওয়া হয়েছে
Image Credit : instagram

'পুষ্পা ২'-এর কলাকুশলীদের পক্ষ থেকে শিশুটির পরিবারকে ২ কোটি টাকা দেওয়া হয়েছে

আহত শিশুটির পরিবারকে ১ কোটি টাকা দিয়েছেন আল্লু অর্জুন। প্রযোজক মিথরি মুভিজ দিয়েছে ৫০ লক্ষ টাকা। 'পুষ্পা ২'-এর পরিচালক সুকুমারও ৫০ লক্ষ টাকা দিয়েছেন।

815
সন্ধ্যা থিয়েটারের ঘটনায় অভিনেতা, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে জেরা করেছে পুলিশ
Image Credit : instagram

সন্ধ্যা থিয়েটারের ঘটনায় অভিনেতা, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে জেরা করেছে পুলিশ

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় আল্লু অর্জুন, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্তদের জেরাও করা হয়।

915
পদপিষ্টের ঘটনার পরেও সন্ধ্যা থিয়েটারে বাণিজ্যিক সাফল্য পাচ্ছে 'পুষ্পা ২'
Image Credit : instagram

পদপিষ্টের ঘটনার পরেও সন্ধ্যা থিয়েটারে বাণিজ্যিক সাফল্য পাচ্ছে 'পুষ্পা ২'

সন্ধ্যা থিয়েটারে এখনও পর্যন্ত ২ কোটি টাকারও বেশি আয় করেছে 'পুষ্পা ২'। এই প্রেক্ষাগৃহে বিতর্কের কোনও প্রভাব পড়েনি।

1015
বিশ্বজুড়ে ২,০০০ কোটি টাকা আয় করার দিকে এগিয়ে চলেছে আল্লু অর্জুনের 'পুষ্পা ২'
Image Credit : instagram

বিশ্বজুড়ে ২,০০০ কোটি টাকা আয় করার দিকে এগিয়ে চলেছে আল্লু অর্জুনের 'পুষ্পা ২'

'পুষ্পা ২' বিশ্বজুড়ে যে সাফল্য পাচ্ছে, তা এর আগে কোনও ভারতীয় ছবি পায়নি। ইতিমধ্যেই ১,৮০০ কোটি টাকারও বেশি আয় করেছে আল্লু অর্জুনের এই ছবি। ২,০০০ কোটি টাকা আয়ের দিকে এগিয়ে চলেছে 'পুষ্পা ২'।

1115
২২ ডিসেম্বর আল্লু অর্জুনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা
Image Credit : instagram

২২ ডিসেম্বর আল্লু অর্জুনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা

২২ ডিসেম্বর আল্লু অর্জুনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির বেশ কয়েকজন সদস্য। হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লুর বাড়িতে চড়াও হন তাঁরা। এই অভিনেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়।

1215
আল্লু অর্জুনের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ
Image Credit : instagram

আল্লু অর্জুনের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ

আল্লু অর্জুনের বাড়িতে হামলাকারীদের গ্রেফতার করে জুবিলি হিলস থানায় নিয়ে যায় পুলিশ।

1315
সন্ধ্যা থিয়েটারের ঘটনাকে কেন্দ্র করেই আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালান ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা
Image Credit : instagram

সন্ধ্যা থিয়েটারের ঘটনাকে কেন্দ্র করেই আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালান ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা

আল্লু অর্জুনের উপর ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের কেন আক্রোশ, তা স্পষ্ট নয়।

1415
ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের দাবি ছিল, পদপিষ্টের ঘটনায় আর্থিক সাহায্য করতে হবে
Image Credit : instagram

ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের দাবি ছিল, পদপিষ্টের ঘটনায় আর্থিক সাহায্য করতে হবে

ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের দাবি ছিল, যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর পরিবারকে এক কোটি টাকা আর্থিক সহায়তা দিতে হবে। কিন্তু এর দ্বিগুন আর্থিক সাহায্য করা হয়েছে।

1515
নিজে আক্রান্ত হলেও, অনুরাগীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন আল্লু অর্জুন
Image Credit : instagram

নিজে আক্রান্ত হলেও, অনুরাগীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন আল্লু অর্জুন

অনুগামীদের উদ্দেশ্যে আল্লু অর্জুন বলেছেন, কেউ যেন সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনও মাধ্যমে কাউকে আক্রমণ না করেন, খারাপ কথা না বলেন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Last Man in Tower: প্রথমবার একসঙ্গে মনোজ-বোম্যান ইরানি, আসছে 'লাস্ট ম্যান ইন টাওয়ার'
Recommended image2
Sobhita Dhulipala: বিয়ের প্রথম বছরে মাত্র একমাস দেখা হয়েছে নাগার সঙ্গে, অকপট শোভিতা
Recommended image3
Kriti Sanon: রাখিবন্ধনের বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি, কী বললেন নায়িকা?
Recommended image4
Preity Zinta: শ্রাবণের শেষ সোমবার প্যারিসের মন্দিরে প্রীতি, মুহূর্তে ভাইরাল হল ছবি
Recommended image5
Arjun Rampal Wedding: বিয়ের আগে দুই সন্তান, ৮ বছরের লিভ-ইন-র পর চুপিসারে বিয়ে সারলেন অর্জুন-গ্যাব্রিয়েলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved