MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • বিদেশিনীকে ভুলে কী দেখে ২৪ বছরের ছোট পূজার প্রেমে পড়লেন সলমন, ফাঁস হল আসল কারণ

বিদেশিনীকে ভুলে কী দেখে ২৪ বছরের ছোট পূজার প্রেমে পড়লেন সলমন, ফাঁস হল আসল কারণ

সলমন খান ও পূজা হেগড়েকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দিনকয়েক ধরেই। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে,বয়সে ২৪ বছরের ছোট পূজার সঙ্গেই রিলেশনশিপে রয়েছেন ভাইজান। হঠাৎ কেন বিদেশিনীকে ছেড়ে হাঁটুর বয়সী প্রেমিকাকে মন দিলেন ভাইজান, ফাঁস হল আসল কারণ। 

2 Min read
Author : Web Desk - ANB
Published : Dec 12 2022, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : our own

বলিউডের ব্যাচেলর-এর তকমা আজও  মোছেনি তার থেকে। বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫০ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার'। একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই যেন তিনি শীর্ষে রয়েছেন। বি-টাউনের মোস্ট পপুলার  লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও।
 

29
Image Credit : our own

একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের লীলায় মেতে উঠেছিলেন বলিউডের এই লাভার বয়। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, সংগীতা বিজলানি, সোমি আলি,  ইউলিয়া, জ্যাকলিন কেউই বাদ যায়নি ভাইজানের তালিকা থেকে। তবে কি এবার  সিঙ্গল তকমা ঘুচতে চলেছে বলিউডের ভাইজানের।
 

39
Image Credit : our own

বিদেশিনীদের প্রতি যে কতটা দুর্বল ভাইজান তা সকলেরই জানা। ক্যাটরিনা থেকে জ্যাকলিন শেষে ইউলিয়ার সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে ভাইজানের।  তবে এবার কোনও বিদেশিনী নয় বরং দক্ষিণী সুন্দরীর প্রতি মন পড়েছে সলমনের।

49
Image Credit : our own

 বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, বয়সে ২৪ বছরের ছোট নায়িকার সঙ্গে প্রেম করছেন সলমন খান। কে এই দক্ষিণী সুন্দরী,  কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভাইজান, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তিনি হলেন কিসি কা ভাই কিসি কি জান -কো স্টার পূজা হেগড়ে। শোনা যাচ্ছে পূজাই  এখন সলমনের নয়নের মণি।

59
Image Credit : our own

ইউলিয়ার সঙ্গে সলমনের ঘনিষ্ঠতার কথা সকলেরই জানা। তবে হঠাৎ কেন বিদেশিনীকে ছেড়ে হাঁটুর বয়সী প্রেমিকাকে মন দিলেন ভাইজান, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সলমনের আপকামিং ছবি কিসি কা ভাই কিসি কি জান-এর নায়িকা পূজা সামিল হয়েছিলেন দাবাং ট্যুরে। তবে কি সেখান থেকেই সম্পর্কের শুরু।
 

69
Image Credit : our own

বলিউডের অন্দরের এক ব্যক্তি টুইটারে দাবি করেছিলেন, সলমন খান নাকি পূজার সঙ্গে সম্পর্কে রয়েছে। ভাইজানের ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। ফিল্ম সমালোচক উমের সান্ধু আরও দাবি করেন, ভাইজান মন দিয়েছেন পূজা হেগড়েকে। সলমন খানের প্রোডাকশন হাউসের আগামী ছবির নায়িকাও পূজা। বর্তমানে পূজার সঙ্গেই সময় কাটাচ্ছেন সলমন খান।
 

79
Image Credit : our own


সলমনের কাছের বন্ধু তথা খ্যাতনামা পরিচালক সলমনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি নিউজ পোর্টালকে তিনি জানিয়েছেন,  যে সমস্ত লোক এই ধরনের খবর ছড়ায়, তাদের লজ্জা থাকা উচিত। ওই মেয়েটা  সলমনের মেয়ের বয়সী। একটা ছবি করেছেন মানে ওরা প্রেম করছে। তবে এটা কিন্তু অস্বস্তিকর খবর।

89
Image Credit : our own

সলমনের এই বন্ধু পরিচালক আরও জানান, যদিও ভাইজানের সঙ্গে একাধিকবার বলি ডিভাদের নাম জড়ায়। সলমন নিজেও এসব খবর গায়ে মাখায় না, ওর কিছু যায় আসে না। সুদীর্ঘ কেরিয়ারে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে সলমনের।
 

99
Image Credit : our own

কিছুদিন আগে পর্যন্ত ইউলিয়ার সঙ্গে সব জায়গায় দেখা যেত সলমনকে। এককথায় নারীদের দিয়ে সর্বদাই চর্চায় থাকেন বলি স্টার। তবে প্রেমের গুঞ্জনে স্পিকটি নট সলমন ও পূজা। তবে কি সারাজীবন ব্যাচেলর থাকবেন ভাইজান, এই প্রশ্ন করছেন ভক্তরা।
 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
Recommended image2
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক
Recommended image3
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর অরিজিৎ-র প্রথম শো, মুহূর্তে ভাইরাল হল অনুষ্ঠানের ভিডিও
Recommended image4
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image5
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved