MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ভক্তরা জানেনও না, মারণ রোগে ভুগছেন বলিউডের এই তাবড় অভিনেতা অভিনেত্রীরা

ভক্তরা জানেনও না, মারণ রোগে ভুগছেন বলিউডের এই তাবড় অভিনেতা অভিনেত্রীরা

ভিলেনদের হারিয়ে জীবনে জিততে শেখান পর্দার হিরোরা। তাঁদের জীবন আমাদের কাছে স্বপ্নের মত। সেখানে যেন কোনও দুঃখ নেই, কষ্ট নেই, নেই কোনও যন্ত্রণা। কিন্তু বলিউডের যে নায়ক নায়িকাদের দেখে আমরা হাততালি দিই, জানেন কি তাঁদের মধ্যে ১০ জন মারণ রোগে ভুগছেন!

2 Min read
Author : Web Desk - ANB
Published : Jun 05 2023, 08:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
অমিতাভ বচ্চন
Image Credit : instagram

অমিতাভ বচ্চন

বি টাউনের ‘শেহেনশাহ’র নাম এই তালিকায় রয়েছে। ১৯৮৪ সালে অমিতাভের মিস্থেনিয়া গ্রেভিস নামের একটি রোগ ধরা পড়ে। জানা গিয়েছে, এটি একপ্রকার পেশির ডিসফাংশনাল ডিসঅর্ডার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
 শাহরুখ খান
Image Credit : Getty

শাহরুখ খান

বলিউড ‘বাদশা’ শাহরুখ খান প্রায়ই হাত এবং কাঁধের যন্ত্রণায় ভোগেন। ৫টিরও বেশি সার্জারি হয়েছে তাঁর। অনেকেই জানেন না, এই রোগের জন্য শাহরুখ একজন ব্যক্তিগত ফিজিশিয়ানও রেখেছেন। যাতে কষ্ট হলেই তিনি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করতে পারেন।

39
সলমন খান
Image Credit : instagram

সলমন খান

বলিউড অভিনেতা সলমনের ট্রিগেমিনাল নিউরেলজিয়া রয়েছে। এই রোগ থাকলে মুখ এবং থুতনিতে প্রচণ্ড যন্ত্রণা হয়। শোনা যায়, এই রোগাক্রান্ত মানুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা হয়। সেই জন্য এই রোগকে ‘সুইসাইড রোগ’ও বলা হয়।

49
ঋত্বিক রোশন
Image Credit : instagram

ঋত্বিক রোশন

একবার শ্যুটিং করতে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন অভিনেতা। ঋত্বিকের ক্রনিক সাবডিউরাল হেমাটোমা ধরা পড়েছিল। এরপর সার্জারি করে তাঁর মাথা থেকে জমাট বাঁধা রক্ত বের করা হয়।

59
বরুণ ধাওয়ান
Image Credit : instagram

বরুণ ধাওয়ান

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের ভেস্টিবিলার হাইপোফাংশান রয়েছে। ‘ভেড়িয়া’ ছবির প্রচারে এসে নিজের এই রোগ নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা।

69
ইয়ামি গৌতম
Image Credit : our own

ইয়ামি গৌতম

একটি নামী ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন ইয়ামি। সেখান থেকেই জনপ্রিয়তা পান অভিনেত্রী। তবে সেই নায়িকারই চামড়ার রোগ রয়েছে। কেরাটোসিস-পিলারিস নামের একটি ত্বকের রোগ রয়েছে ইয়ামির। ইনস্টাগ্রামে পোস্ট করে একথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।

79
সামান্থা রুথ প্রভু
Image Credit : instagram

সামান্থা রুথ প্রভু

দক্ষিণী সুন্দরী সামান্থা শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন। বেশ কয়েকমাস আগে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর মায়োসিটিস নামের এক ধরণের পেশির রোগ রয়েছে। দীর্ঘদিন বিদেশে চিকিৎসাও চলেছিল সামান্থার।

89
লিসা রে
Image Credit : Getty

লিসা রে

ভারতীয়-কানাডিয়ান এই অভিনেত্রী অনেকের ‘ক্রাশ’। নুসরত ফাতেহ আলি খানের মিউজিক ভিডিওয় প্রথম নজর কাড়েন তিনি। ২০০৯ সালে এই লিসারই ক্যান্সার ধরা পড়ে। পরের বছর অবশ্য মারণ রোগকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়ে ফেরেন তিনি।

99
সোনম কাপুর
Image Credit : Getty

সোনম কাপুর

অনিল কাপুরের মেয়ে তথা নামী অভিনেত্রী সোনম কাপুরের জুভেনাইল ডায়েবেটিস রয়েছে। খুব কম বয়সেই নায়িকার ডায়েবেটিস ধরা পড়েছিল। এরপর থেকে কঠোর ডায়েট এবং ওয়ার্ক আউট রুটিন মেনে চলেন সোনম।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lust Stories 3: অবশেষে সামনে এল মুক্তির দিন, দেখে নিন কারা থাকছেন নতুন সিজনে
Recommended image2
Rishi Kapoor: জন্মদিনে ঋষি কাপুরকে মনে করে আবেগঘন নীতু-ঋদ্ধিমা, স্মৃতিচারণায় বলিউড
Recommended image3
Bigg Boss 20: কেটলির সোফা থেকে অক্টোপাসের দাবা, এমনই অদ্ভুত বিগ বসের নতুন ঘর! দেখুন ছবিতে
Recommended image4
Hanuman Ansh Box Office Collection: নামমাত্র বাজেটের সিনেমার ৬০ কোটির ব্যবসা! টক্সিককে হারিয়ে বক্স অফিসে বিস্ময় 'হনুমান আনশ'
Recommended image5
Kangana Ranaut: 'হনুমান অংশ' ছবির প্রশংসা করে খবরে কঙ্গনা, কী বললেন নায়িকা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved