MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • Entertainment
  • Bollywood
  • স্কুবা ডাইভিং নাকি অন্য কিছু! জুবিন গর্গের মৃত্যুর আসল কারণ জানালেন গরিমা

স্কুবা ডাইভিং নাকি অন্য কিছু! জুবিন গর্গের মৃত্যুর আসল কারণ জানালেন গরিমা

Zubeen Garg Death Controversy: শুধুই কী স্কুভা ডাইভিং নাকি অন্য কোনও কারণ? জুবিন গর্গের মৃত্যুতে উঠে আসছে একাধিক প্রশ্ন। আসল সত্যিটা জানালেন তার স্ত্রী গরিমা। কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 20 2025, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
প্রয়াত জুবিন গর্গ
Image Credit : Zubeen Garg instagram

প্রয়াত জুবিন গর্গ

রবিবার দেশে ফেরার কথা থাকলেও শুক্রবারই না ফেরার দেশে চলে গিয়েছেন জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গর্গ। প্রখ্যাত সঙ্গীত শিল্পীর আকস্মিক প্রয়াণে যেমন শোকস্তব্ধ তার অনুরাগীরা তেমনই স্বামীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী পেশায় ফ্যাশন ডিজাইনার গরিমা। স্বামীর মৃত্যুর আসল কারণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কীভাবে মৃত্যু জুবিন গর্গের?
Image Credit : Google

কীভাবে মৃত্যু জুবিন গর্গের?

এই বিষয়ে বলতে গিয়ে জুবিনের স্ত্রী গরিমা জানান, স্কুবা ডাইভিং নয়। তার স্বামী মৃগি রোগে আক্রান্ত। শুক্রবার জুবিনের সঙ্গে স্কুবা ডাইভিং করছিল তার আরও দুই বন্ধু সিদ্ধার্থ ও শঙ্কর। সকলেই তীরে ফিরে এলেও ফের সমুদ্রে নামেন জুবিন। তারপরই অচৈতন্য হয়ে পড়ে জলে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর বাঁচানো যায়নি জুবিনকে। 

Related Articles

Related image1
যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি উপহার, মহালয়ার দিন কলকাতা মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা
Related image2
'প্রিয় ভাইয়ের' মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী, জুবিন গর্গকে নিয়ে আবেগঘন পোস্ট মমতা-মোদীর
35
 বহুমুখী প্রতিভার অধিকারী জুবিন
Image Credit : Instagram

বহুমুখী প্রতিভার অধিকারী জুবিন

জুবিন গর্গ তার বহুমুখী প্রতিভার জন্য ভীষণ জনপ্রিয় ছিলেন। তিনি তার কর্মজীবনে অসমিয়া, বাংলা, হিন্দি সহ মোট ৪০টি ভাষায় গান গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি তিনি একজন সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক। সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার, কবি এবং সমাজসেবী ছিলেন। শিল্পকলার প্রতি তাঁর নিষ্ঠা তাকে ভারতীয় বিনোদন জগতে একটি অনন্য স্থান এনে দিয়েছে।

45
জুবিনের জন্ম কোথায়?
Image Credit : instagram

জুবিনের জন্ম কোথায়?

প্রয়াত গায়ক জুবিন গর্গের জন্ম অসমীয়া ব্রাহ্মণ পরিবারে। যাদের শৈল্পিক শিকড় ছিল দৃঢ়। তার মা ছিলেন একজন গায়িকা। জুবিনের বাবা এখনও একজন গীতিকার এবং কবি। গর্গের ছোট বোন জংকি বোরঠাকুর ছিলেন একজন অভিনেত্রী এবং গায়িকা। যিনি ২০০২ সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান। তার অন্য বোন ডঃ পামে বোরঠাকুর একজন অধ্যাপিকা। সঙ্গীত এবং সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠতা গর্গের শৈল্পিক সাধনাকে ছোটবেলা থেকেই দৃঢ় করে তুলেছিল।

55
কবে থেকে সঙ্গীত জগতে পা?
Image Credit : Instagram

কবে থেকে সঙ্গীত জগতে পা?

সঙ্গীতে প্রথম হাতেখড়ি তার মায়ের কাছে হলেও এটাকে পেশা হিসেবে বেছে নেন ১৯৯২ সালে। বাংলা-হিন্দি মিলিয়ে প্রচুর সিনেমায় গান গেয়েছেন তিনি। বলিউডে ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গান ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল গোটা দেশে। যদিও তারপরও অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য কম বিতর্কে পড়তে হয়নি তাঁকে। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বলিউডের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hanuman Ansh: ২ কোটির ছবিকে ১০০ কোটির অফার? কবে OTT-তে আসছে ছবিটি
Recommended image2
Aishwarya Rai: ২৪ বছর পর ভাইরাল হল পুরনো ভিডিও, ফিরল সলমন খানের মারধরের বিতর্ক
Recommended image3
Ganesh Chaturthi: গণপতি বাপ্পার আরাধনায় মেতে উঠেছে বলিউড, কী বললেন রাজপাল থেকে তুষার কাপুর?
Recommended image4
Ganesh Chaturthi: গোবিন্দা বিদেশে, একাই বাপ্পাকে ঘরে আনলেন স্ত্রী সুনীতা
Recommended image5
Ganesh Chaturthi: বাড়িতে গণপতি বাপ্পার আরাধনায় নানা পাটেকর, সঙ্গে স্ত্রী-ছেলে
Related Stories
Recommended image1
যাত্রী স্বাচ্ছন্দ্যে বাড়তি উপহার, মহালয়ার দিন কলকাতা মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা
Recommended image2
'প্রিয় ভাইয়ের' মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী, জুবিন গর্গকে নিয়ে আবেগঘন পোস্ট মমতা-মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved