লকডাউন নিয়ম ভাঙা নিয়ে সমস্যা সিল করা হল প্রভাসের গেস্টহাউস আইনি জটে দক্ষিণী অভিনেতা বিতর্কিত প্রভাসে গেস্টহাউস 

লকডাউনে এক জায়গা থেকে অন্য যাওয়ার কোনও অনুমতিই ছিল না। আর তার জেরেই একাধিক তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ আটকে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। এমন সময় দক্ষিণী সুপার স্টার প্রভাসের নামে উঠে এক অভিযোগ। তিনি নিয়ম ভেঙেই নিজের ফার্ম হাউসে যাচ্ছিলেন। স্থানীয় পুলিশ খবর পাওয়া মাত্রই অভিনেতার নামে লিখিত অভিযোগ করা হয় ও সিল করে দেওয়া হয় প্রভাসের ফার্মহাউস। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ গভীর রাতেই সিল করা হল মালাইকার আবাসন, আতঙ্কে দিন কাটছে অভিনেত্রীর

যদিও এই বিষয় নিয়ে একাধিক দ্বিমত দেখা দিয়েছে। অনেকের মতে, প্রভাস নন, তাঁর এক কর্মচারী গিয়েছিলেন সেই ফার্মহাউসে তাই তাঁর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিনেতার ফার্মহাউস সিল করার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকেই। প্রভাসের গেস্ট হাউস রয়েছে রায়দুর্গমে। এক প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার এই মামলারই শুনানি ছিল হায়দরাবাদের কুকাটপল্লী আদালতে।

তবে গেস্টহাউস নিয়ে আইনি জটে এই প্রথম পড়লেন না প্রভাস। একাধিকবার তিনি সমস্যার সন্মুখীন হয়েছেন তাঁর এই গেস্ট হাউস নিয়ে। দুবছর আগে তৈরি এই গেস্টহাউস যখন নির্মাণ করা হয়, তখনই উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। সরকারের জমির ওপর তৈরি হচ্ছে গেস্ট হাউস, তা সাফ জানিয়ে দেওয়া হলেও, গেস্ট হাউসের কাজ শেষ করেছিলেন প্রভাস। তার পর থেকেই একের পর এক সমস্যাতে পড়তে হচ্ছে অভিনেতাকে। বর্তমানে সিল করা গেস্টহাউস কবে স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও কোনও ইঙ্গিতই মেলেনি পুলিশের পক্ষ থেকে।