পিছিয়ে গেল মেন্টাল হেলথ নিয়ে বৈঠক প্রকাশ্যে খবর আনলেন দীপিকা সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি দিয়ে জানালেন দীপিকা করোনার জন্যই এমন সিদ্ধান্ত নিল হু 

করোনা জেরে একের পর এক অনুষ্ঠান, বৈঠকের নির্দিষ্ট সময়সীমা পিছিয়ে যাচ্ছে। জনসংযোগ রুখতে এমনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর পরিস্থিতির দিকে তাকিয়ে এবার পিছিয়ে গেল মেন্টাল হেলথ নিয়ে হু-এর বৈঠক। কয়েকদিন আগেই হু থেকে জানান হয়েছিল এবার মেন্টাল হেলথ নিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন দীপিকা পাড়ুকোন। খবর প্রকাশ্যে উঠার পরই তোপের শিকার হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ 'ভাগ্যিস সলমন সিনেমার জগতে চলে এসেছিল', কেন সচিনকে বলেছিলেন ভাইজান

প্রশ্ন উঠেছিল মেন্টাল হেলথ নিয়ে বৈঠকে কেন থাকছেন দীপিকা! কিন্তু সেই সময় এই নিয়ে কোনও মতামতই প্রকাশ করেননি অভিনেত্রী। তবে করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় এবার বিপাকে পড়তে হয় বিভিন্ন সংস্থাকে। পরিস্থিতির দিকে নজর দিয়ে এই বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবার হু। সেই খবরই এবার প্রকাশ্যে নিয়ে এলেন এবার দীপিকা পাড়ুকোন। 

Scroll to load tweet…

বর্তমানে দীপিকা কোয়ারেন্টাইনে রয়েছেন। রণবীরের সঙ্গে খুনসুটিতেই কাটছে তাঁর সময়। একের পর এক ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। একসময় দীপিকা নিজেই মানসিক যন্ত্রণা ভোগ করেছিলেন বহু। চোখের জল ধরে রাখতে পারননি একাধিক সাক্ষাৎকারে, কখনও কারণ হয়ে দাঁড়িয়েছেন রণবীর কাপুর, কখনও আবার ট্রোল। নিজেকে সামলে কীভাবে কেরিয়ারে ঘুরে দাঁড়াতে হয়, সেই পাঠ পড়িয়েছিলেন দীপিকা।

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা