সম্পর্ক ভাঙনের ১৮ বছর পর ফের এনগেজমেন্ট করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক? সোশ্যাল মিডিয়ায় মিলল এমনই ইঙ্গিত। ২০০৩ সালে সম্পর্ক ভেঙেছিল এই দুয়ের। বিয়ের তারিখ নির্দিষ্ট হওয়ার পরও সম্পর্ক ভেঙে যায়। এবার ১৮ বছর পর ফের জোড়া লাগল সেই প্রেম। আর দেরি না করে বাগদান সেরে ফেললেন তাঁরা? জেনিফারের আঙুলের হিরের আঙটি আর তার সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে এমনটাই।  

কথায় আছে পুরনো চাল ভাতে পারে, আর পুরনো প্রেম? প্রেমের ক্ষেত্রেও হয়তো এই ব্যাপারটা সত্যি। তা না হলে, ১৮ বছর আগে ভেঙে যাওয়া সম্পর্ক ফের জোড়া লাগে নাকি? সদ্য আবারও নিজেদের এনগেজমেন্ট সারলেন দুই হলিউড তারকা। আর এই বিয়ের খবর দেখে প্রায় জ্ঞান হারানোর জো অনেকের। সম্পর্ক ভাঙনের ১৮ বছর পর ফের এনগেজমেন্ট করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক? সোশ্যাল মিডিয়ায় মিলল এমনই ইঙ্গিত। ২০০৩ সালে সম্পর্ক ভেঙেছিল এই দুয়ের। বিয়ের তারিখ নির্দিষ্ট হওয়ার পরও সম্পর্ক ভেঙে যায়। এবার ১৮ বছর পর ফের জোড়া লাগল সেই প্রেম। আর দেরি না করে বাগদান সেরে ফেললেন তাঁরা? জেনিফারের আঙুলের হিরের আঙটি আর তার সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে এমনটাই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিকে, গত বছরই অ্যালেক্স রডরিগেজ-এর সঙ্গে ব্রেকআপ করেছিলেন জেনিফার। ইতি হয়েছিল চার বছরের সম্পর্কের। অন্যদিকে, ২০২০ সালে আন দে আর্মাস-এর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল বেন অ্যাফ্লেক। বর্তমানে দুজনেই সিঙ্গেল ছিলেন। জানা যায়, দুজনের ব্রেক আপের পর পুরনো বন্ধুত্ব চাঙ্গা হয়ে ওঠে বেন অ্যাফ্লেক ও জেনিফারের। সম্পর্ক ভালোবাসার দিকে এগিয়ে যাচ্ছে দেখে আর দেরি করেননি। চটপট এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজন। সেই অনুসারে তাড়াতাড়ি সেরে ফেললেন বাগদান। চলতি সপ্তাহেরর শুরুতেই জেনিফারের আঙুলে হিরের আঙটি সকলের নজরে এসেছে। তারপরই শুরু হয় জল্পনা। কার সঙ্গে সম্পর্কে জড়ালেন তা নিয়ে নানা রকম কথা শোনা যায়। তবে, বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রেমের কথা অনেকেই জানতেই। কিন্তু, তা যে এত তাড়াতাড়ি বাগদান পর্যন্ত গড়াবে, তা কেউ আশা করতে পারেননি। সে যাই হোক, বাগদানের কথা নিজের ঘোষণা করেছেন জেনিফার। টুইট করে জানান, সরাসরি না বললেও ইঙ্গিত দেন বাগদানের কথা। তিনি টুইটে লেখেন, খুব শীঘ্রই একটি বড় ঘোষণা আসছে, সঙ্গে দেন হীরের আংটির ইমোজি।


এদিকে ১৮ বছর আগের বিচ্ছেদের পর বেন অ্যাফ্লেক ও জেনিফার সিঙ্গেল ছিলেন তা নয়। দুজনেই ছিলেন বিবাহিত। ২০০৪ সালে মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাদের দুজনে দুটি সন্তান আছে। তবে, সেই সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে যায়। অন্য দিকে, বেন অ্যাফ্লেক গাঁটছড়া বেঁধে ছিলেন গার্নের সঙ্গে। তাদেরও রয়েছে তিন সন্তান। সে যাই হোক, বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের বিয়ের কথা কবে তারা ঘোষণা করেন, তাই দেখার।