MOE Kolkata Film: সাবধান কুহকপুর ডাকছে কিন্তু! হাড়হিম করা এই ভুতের সিনেমা আসছে এই অগাস্টেই, কবে থেকে শুরু শুটিং?
শেষ কবে সিনেমা দেখে ভয়ে পেয়েছেন মনে আছে? কিন্তু ভয়ের ছবি দেখতে কার না ভাল লাগে! ওই একঘেয়ে ভুতের গল্প দেখে দেখে ক্লান্তবোধ করছে বহু সিনেপ্রেমিরাই। তাই এবার হাড় হিম করা ভুতের গল্প নিয়ে হাজির হচ্ছে MOE Kolkata। হাড় কাঁপানো ভয় পেতে কুকহকপুরে যাবেন নাকি?

বাংলা ফোক হরর, মনস্তাত্ত্বিক রহস্য এবং লোককাহিনির আবহে নির্মিত হতে চলেছে নতুন শর্ট ফিল্ম ট্রিলজি “কুহকপুরের আর্তনাদ”। এই জুলাই মাসে শুরু হতে চলেছে এই প্রজেক্টের শুটিং।
ট্রিলজির প্রথম পর্ব “শেষ ডাক”-এ দেখা যাবে একদল বন্ধুর রহস্যময় এক গ্রামে বেড়াতে যাওয়ার গল্প। একটি পুরনো জমিদারবাড়ি, অদ্ভুত কিছু ঘটনা, না-শোনা আর্তনাদ এবং বহু বছরের পুরনো এক অভিশাপ ধীরে ধীরে তাদের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে। এরপর শুরু হয় এক ভয়ংকর রহস্যের অনুসন্ধান, যার শিকড় লুকিয়ে রয়েছে বহু বছরের পুরনো অতীতে।
গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন শতদ্রু বিশ্বাস। প্রযোজনায় রয়েছে এমওই কলকাতা (MOE Kolkata) । প্রজেক্টটি নির্মিত হচ্ছে The Knot & Blessing-এর সহযোগিতায় এবং GBTOGRAPHY ও The Montage Studio-র সৃজনশীল অংশগ্রহণে।
বর্তমানে কাস্টিং, লোকেশন ফাইনালাইজেশন এবং প্রি-প্রোডাকশনের কাজ চলছে। নির্মাতাদের আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অগাস্ট অথবা সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রথম পর্ব “শেষ ডাক” দর্শকদের সামনে নিয়ে আসা সম্ভব হবে।
বাংলার লোককথা, রহস্য, মনস্তাত্ত্বিক ভয় এবং না-শোনা আর্তনাদের গল্প নিয়ে তৈরি এই প্রজেক্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় “কুহকপুর ডাকছে…” প্রচারণার মাধ্যমে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতে শুরু করেছে।
