ইন্ডিয়ান আইডল থেকে সরলেন অনু মালিক নতুন বিচারক কে জল্পনা তুঙ্গে অবশেষে প্রকাশ্যে এল হিমেশের নাম মিটু আন্দোলনের জেরে বিপাকে অনু মালিক

বেশ কয়েকদিন ধরেই মিটু আন্দোলনের জেরে সমস্যার মুখে পড়তে হয়েছে অনু মালিককে। গানের দুনিয়ার জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল-এ বিচারকের আসনে বসতেন তিনি। কিন্তু কোথাও গিয়ে যেন বেজায় সমস্যার মুখে পড়তে হল সুরকারকে। গত দুবছর ধরে মিটু আন্দোলনের মুখে পড়ে একের পর এক সেলিব্রিটিদের বোল খুলেছে। প্রকাশ্যে এসেছে নানা যৌন হেনস্থার কথা। সেই তালিকা সম্প্রতি নাম এসেছে এবার অনু মালিকেরও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চলতি বছরের সিজেনে বিচারেকর আসেন ছিলেন নেহা কক্কর, অনু মালিক ও বিশাল দাদলানি। তবে সম্প্রতি বিতর্কের জেরে সেই শো থেকে বাদ পড়তে হল অনু মালিককে। সেই জায়গাতেই এবার আনা হল নতুন বিচারক। ইন্ডিয়ান আইডলের কোনও সিজিনেই দেখা যায়নি হিমেশ রেশমিয়াকে। এবার সেই চেয়ারে বসতে চলেছেন তিনি। সম্প্রতি একাধিক কারণে খবরের শিরোনামে নাম লিখিয়েছিলেন হিমেশ। এবার ভাগ্যের শিঁকে ছিঁড়ল তাঁর। 

View post on Instagram

উঠতি গায়িকার অভিযোগের জেরেই ইন্ডিয়ান আইডলের চেয়ার ছাড়তে হয়েছিল অনু মালিককে। কিন্তু কোথাও গিয়ে যেন আবারও সেই বিতর্ক এড়িয়ে ইন্ডিয়ান আইডলে ফিরে এসেছিলেন অনু। যদিও ছেড়ে কথা বলেননি সোনা মহাপাত্র। প্রকাশ্যে কড়া সমালোচনা করে বলেছিলেন, এই ধরনের মানুষের কোনও অধিকারই নেই এই ধরনের শো-তে এসে বিচারকের আসনে বসার ও অন্যের জীবন নষ্ট করার।