শুরু হয়ে গেল ইন্দ্রদীপ দাশগুপ্ত-র প্রথম ছবির শুটিং ছবির পোস্টার প্রকাশ পেয়েছিল আগেই ছবিটি নিয়ে বেশ উৎসাহিত টলিতারকারা পুজোর আগে যেন এক সাজো সাজো রব টলি পাড়ায় 

বাংলা চলচ্চিত্র জগতে অভিষেক ঘটাতে চলেছেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুরু হয়েছে তাঁরই প্রথম ছবি আগন্তুকের শুটিং। ছবি পোস্ট করে ২৪ অগাস্ট সেই বার্তাই দিলেন খোদ পরিচালক। মূলত সঙ্গীত পরিচালক হিসাবেই পরিচিত এই ইন্দ্রদীপ দাশগুপ্ত। সেই প্রখ্যাত সঙ্গীত পরিচালকের হাতে ধরেই এবার আসতে চলেছে এই সিনেমা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
Scroll to load tweet…

ইন্দ্রদীপ দাশগুপ্ত যে একটি সিনেমা পরিচালনা করতে চলেছেন তার খবর অনেক আগেই শোনা গিয়েছিল। সেই ছবিও তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। পোস্টার থেকে শুরু করে ছবিতে অভিনয়ে কারা আছেন সে কথাও তিনি জানিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়াতে। আবির চট্টোপাধ্যায় ও সহিনি সরকার অভিনিত সেই ছবিটিরই শুটিং শুরু হল ২৪ অগাস্ট থেকে। তাঁর এই ছবির জন্য তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুরু থেকে শুরু করে রাজ চক্রবর্তী -র মত বহু টলি তারকাই।

Scroll to load tweet…

ইন্দ্রদীপ দাশগুপ্ত এর আগে বাংলার বহু সিনেমাতেই সঙ্গিত পরিচালক হিসাবে কাজ করেছেন। গল্প হলেও সত্যি, মিশর রহস্য, প্রলয়, কানামাছি, চ্যাপলিন -এর মতো বহু ছবির গান তাঁর হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিল। গানের জন্য তিনি বহু পুরষ্কারও পেয়েছেন। সুতরাং আশা করা যেতেই পারে তাঁর এই প্রথম ছবিটিও জনপ্রিয় হবে। সেই নিয়েই মেতেছেন টলি তারকারা। সব মিলিয়ে পূজোর আগে যেন এক সাজো সাজো রব টলি পাড়ায়।