সোশ্যাল মিডিয়ার অন্যতম প্ল্যাটফর্ম হল ইনস্টাগ্রাম প্রকাশ হল ২০১৯-এর বিশ্বের ইনস্টাগ্রামের ধনী সেলিব্রেটির তালিকাদুই ভারতীয়ও নাম রয়েছে এতে 

সোশ্যাল মিডিয়াতে সেলেবদের ছবি দেখতে কে না ভালবাসে। আর সেই ছবিতে মন ভরে লাইক, কমেন্ট শেয়ার করতেও ভক্তরা পিছপা হননা। কিন্ত জানেন কি এই কোটি কোটি ভক্তদের হাতিয়ার করেই প্রচুর টাকা আয় করেন তাঁরা। টাকার অঙ্ক টা শুনলে সত্যিই কপালে চোখ ওঠার মতো।

আর এবার সেই তালিকাতে স্থান পেলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং বিরাট কোহলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সংস্থা 'হপার এইচকিউ' -এর প্রকাশ করা তালিকাতে উঠে এসেছে এই দুই ভারতীয়-র নাম। একজন নিক জোনাসের ঘরণী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস ও অপর জন হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টাগ্রামে কোনো স্পনসরড পোস্টে কোনো বিজ্ঞাপন করার বদলে টাকা পান।

ইনস্টাগ্রামের 'মোস্ট ফলোড অ্যাকাউন্ট' এর তকমা প্রিয়ঙ্কার ঝুলিতে। জানা গিয়েছে প্রতিটি পোস্টের জন্য তিনি নেন ১.৮৬ কোটি টাকা। তাঁর ফ্যান-ফলোয়িং-এর সংখ্যা ৪.৩ কোটির কাছাকাছি। 
 অন্যদিকে পিছিয়ে নেই বিরাট ও, তাঁর পোস্ট প্রতি টাকার অঙ্ক ১.৩৫ কোটি টাকা। ' মোস্ট এনগেজড অ্যাকাউন্ট' -এর তকমা তাঁর ঝুলিতে।

অন্যদিকে হলিউডের তারকাদের এই টাকার অঙ্ক টা শুনলে অবশ্য চক্ষু চড়কগাছ হওয়ার মতো। এই তালিকাতে রয়েছেন- কিম কাদারশিয়ান, অ্যরিয়ানা গ্রান্ডে, রোনাল্ডো, সেলিনা গোমস এবং আরও অনেকে। তাঁদের টাকার সংখ্যাটা প্রায় ৭ কোটির কাছাকাছি। তাঁদের ভক্ত সংখ্যাও অগণিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred