MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Jacqueline Fernandez: সুকেশ মামলায় আরও বিপাকে জ্যাকলিন! ২০০ কোটির মামলায় চার্জ গঠনের নির্দেশ দিল আদালত

Jacqueline Fernandez: সুকেশ মামলায় আরও বিপাকে জ্যাকলিন! ২০০ কোটির মামলায় চার্জ গঠনের নির্দেশ দিল আদালত

২০০ কোটি টাকার আর্থিক তছরুপ ও প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এবং বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির এক আদালত।

2 Min read
Author : Anulekha Kar
Published : Jun 01 2026, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : X
শনিবার দিল্লির এক আদালত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত আর্থিক তছরুপের মামলায় বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ ও অন্যদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয়। মামলা প্রকাশ্যে আসার পর থেকেই জ্যাকলিন নিজেকে 'প্রতারণার শিকার' বলে দাবি করে আসছিলেন। তবে আদালত জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এটা স্পষ্ট যে, জ্যাকলিন সুকেশের অবৈধ কার্যকলাপ সম্পর্কে জানতেন এবং তার কাছ থেকে দামী উপহারও নিয়েছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : instagram
শনিবার পাতিয়ালা হাউস কোর্টের অ্যাডিশনাল সেশনস জজ (ASJ) প্রশান্ত শর্মা সুকেশ চন্দ্রশেখর সম্পর্কিত ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ ও প্রতারণার মামলায় সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন। আদালত চার্জ গঠন করার সময় জ্যাকলিনের সম্ভাব্য ভূমিকা নিয়ে মন্তব্য করে। আদালত জানায়, 'অপরাধের মাধ্যমে পাওয়া অর্থ (POC) লুকোতে তিনি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন'।
35
Image Credit : ANI
আদালত জানিয়েছে, জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে ৫.৭১ কোটি টাকার উপহার নিয়েছেন। পিঙ্কি ইরানি এবং লিপাক্ষী এলাওয়াড়ির মতো অভিযুক্তদের কাছে সুকেশ একজন অপরাধী হিসেবে পরিচিত ছিলেন। আরও অভিযোগ, জ্যাকলিন তার বোন জেরাল্ডিন জে ওয়াকারের আন্তর্জাতিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ ৭২ হাজার ডলার (প্রায় ১.৪ কোটি টাকার বেশি) এবং ভাই ওয়ারেন জে ফার্নান্ডেজের বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৬ হাজার ডলার (প্রায় ১০ লক্ষ টাকার বেশি) পেয়েছেন।
45
Image Credit : Instagram
চার্জ গঠনের সময় এএসজে প্রশান্ত শর্মা বলেন, 'আমার মতে, রেকর্ডে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে যা থেকে অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে PMLA-র ৩ নম্বর ধারায় অপরাধ এবং ৪ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার দৃঢ় সন্দেহ তৈরি হয়।' আদালত আরও জানায়, 'পিঙ্কির মোবাইল থেকে জ্যাকলিনের বাবা-মায়ের জন্য গাড়ি কেনার প্রমাণ দেখানোর পর, জ্যাকলিন তার বাবা-মায়ের জন্য গাড়ি পাওয়ার কথা স্বীকার করেন। এটি POC ব্যবহার গোপন করার জন্য অভিযুক্ত সুকেশের সঙ্গে তার ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়, যা তার বাবা-মায়ের জন্য গাড়ি কেনার জন্যই ছিল।'
55
Image Credit : Instagram
আদালত জানিয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজ সুকেশের অবৈধ কার্যকলাপ সম্পর্কে জানতেন। আদালত আরও বলে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন জ্যাকলিনকে একটি খবরের লিঙ্ক ইমেল করেছিলেন। সেই খবরে টিটিভি দিনাকরণ ঘুষ মামলা, কানাড়া ব্যাঙ্ক জালিয়াতি মামলা এবং বিপুল লাভের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণামূলক উদ্যোগে বিনিয়োগের নামে মানুষের সঙ্গে প্রতারণা-সহ একাধিক অপরাধে সুকেশের জড়িত থাকার কথা উল্লেখ ছিল। তা সত্ত্বেও তিনি দামী উপহার, ভাইয়ের জন্য টাকা এবং বাবা-মায়ের জন্য গাড়ি নিয়েছেন।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
বলিউডের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana Box Office: ৩০০০ কোটির ব্যবসা করবে রণবীরের রামায়ণ? নীতেশ তিওয়ারির ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে
Recommended image2
Diwali OTT Releases 2026: দিওয়ালিতে ওটিটিতে রিলিজ করছে ১০টি নতুন সিনেমা! দেখে নিন তালিকা
Recommended image3
Bollywood Actors Threat Case: লরেন্স বিষ্ণোইয়ের নামে আয়ুষ্মান-তুষারকে হুমকি! বেঙ্গালুরু থেকে ধৃত টেক-কর্মী
Recommended image4
ফের বলিউডে লরেন্স বিষ্ণোই আতঙ্ক? তুষার কাপুরের পর এবার কোটি কোটি টাকা চেয়ে হুমকি আয়ুষ্মান খুরানাকে
Recommended image5
Jailer 2 OTT: ওটিটিতে আসছে জেলার ২-এর আনকাট ভার্সন! থাকছে বাড়তি ৩০ মিনিট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved