সন্তান কার তা নিয়ে প্রশ্ন করতে পারে মিডিয়া  দিদির ভয়ের কথা জানালেন কঙ্গনা  পঙ্গা ছবিতে খোলামেলা কঙ্গনা পৃথ্বীরাজকে নিয়ে কথা বললেন অভিনেত্রী

পঙ্গা ছবির প্রমোশনে এসে একাধিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন কঙ্গনা রানওয়াত। তার মধ্যে বেশ কিছু মন্তব্য বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। কিন্তু সেই প্রসঙ্গ ছাড়াও কঙ্গনা রানওয়াত তাঁর পরিবারের বিষয় নিয়েও অনেক কথা শেয়ার করেন। তার মধ্যে যা অন্যতম ছিল, তা হল তাঁর দিদির সন্তানের জন্ম। তাঁর দিনি মনে করতেন সন্তান কার, তা নিয়ে প্রশ্ন করতে পারে মিডিয়া। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ 'সন্তানের ধর্ষক হয়ে ওঠার দায় কি মায়ের', কঙ্গনার বিরুদ্ধে তোপ স্বস্তিকার

আরও পড়ুনঃ সারাকে ছাড়া থাকতে পারছেন না কার্তিক, হোয়াটস অ্যাপে জানালেন মনের কথা

হাসপাতালে থাকা অবস্থাতেই রঙ্গোলী তাঁর সন্তানের ছবি পাঠিয়ে ছিলেন কঙ্গনা রানওয়াতকে। জানিয়ে ছিলেন, এখুনই শেয়ার করে দিতে সেই ছবি। রঙ্গোলি ও তাঁর সদ্যজাত সন্তাহের ছবি কঙ্গনাকে শেয়ার করতে বলেছিলেন তাঁর দিদি। কঙ্গনার মনে প্রশ্ন জেগে ছিল এত তাড়া কিসের জন্য, উত্তরে রঙ্গোলি জানিয়ে ছিলেন, তাঁর সন্তান পৃথ্বীরাজকে না কি হুবহু কঙ্গনার মতই দেখতে।

View post on Instagram

গায়ের রঙ থেকে শুরু করে মাথার চুল, পৃথ্বী-কে দেখে এক কথায় সকলেই বলতে পারে যে কঙ্গনার সন্তান। এই সমস্যা এড়াতেই কঙ্গনাকে বলেছিলেন রঙ্গোলি ছবি পোস্ট করতে। পরে পৃথ্বীকে দেখে তাই মনে হয়েছিল কঙ্গনার, এবং তিনি মনে মনে হেঁসেও ছিলেন। রঙ্গোলি ও কঙ্গনার মধ্যেকার সম্পর্কের কথা সকলেরই জানা। দুই বোন একে অন্যের পাশে দাঁড়িয়েছে সকল পরিস্থিতিতেই। ছবির প্রমোশনে এসেও তাই দিদির কথা শেয়ার করতে ভোলেন না অভিনেত্রী।