শ্যুটিং ফ্লোরে অনন্য নয়, নতুন পার্টনার পেলেন কার্তিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নাচের ভিডিও মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় শ্যুটিং সেটের ছবি শেয়ার করে নজর কাড়লেন অভিনেতা

বর্তমানে পুরো দমে চলছে পতি পত্নী অর ও ছবির শ্যুটিং। এই ছবির শ্যুটিং নিয়েই এখন বেজায় ব্যস্ত কার্তিক আরিয়ন। একদিকে চলছে এই ছবির শ্যুটিং, তেমনই সমানতালে চলছে ভুলভুলাইয়া ছবির সিক্যুয়েলের শ্যুটিং। দুই নিয়েই এখন বেজায় ব্যস্ত কার্তিক। একাধিক ছবির কাজ একদিকে তেমনই অন্যদিকে চলছে চুটিয়ে কার্তিকের প্রেমপর্ব।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কার্তিকের প্রেমের জ্বালে ধরা দিয়েছিলেন সারা আলি খানও। ছবিতে তাঁদের এক সঙ্গে দেখা না গেলেও দুজনের মধ্যে যে সম্পর্কের উষ্ণতা ক্রমেই বেড়েছিল তা নিজেরাই স্বীকার করে ছিল এই জুটি। একাধিক জায়গায় দেখা যেতে তাঁদের। কিন্তু বর্তমানে সেই সম্পর্কে ইতি চেনেছেন দুই তারকাই। কাজের চাপ এতটাই বেশি যে সময় দিয়ে উঠতে পারছেন না একে অন্যকে। 

View post on Instagram

তবে বি-টাউনের জল্পনা ছিল থানিকটা অন্যধরনে। সেখানে শোনা যায় পতি পত্নী অর ও ছবির শ্যুটিং-এর জন্য নাকি কাছাকাছি এসেছিলেন অনন্যা ও কার্তিক। বর্তমানে নাকি একে অন্যকে ডেটিংও করছেন তাঁরা। তবে এবার প্রকাশ্যেই কার্তিক জানালেন তিনি নাকি খুবই ভাগ্যবান কারন তিনি ফারহাকে নিজের পার্টনার হিসেবে পেয়েছেন। অভিনেতার মজার ছলে করা এই পোস্ট মুহুর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।