করোনার কোপে গৃহবন্দি তারকারা নেই খাবার তৈরির অভিজ্ঞতা বোনের তৈরি রুটি মুখে তুলতেই বিপত্তি মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল ভিডিও

করোনা ঠেকাতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। বাড়িতেই রয়েছেন সকলে। বাড়িয়ে তুলতে হবে সামাজিক দুরত্ব। আর এই পথে হেঁটেই কাছাকাছি আসছেন পরিবারের সদস্যরা। একসঙ্গে অনেকটা সময় কাটানোর স্মৃতি ক্রমেই বেড়ে চলেছে। একদিকে যেমন উঠে আসছে সুখী পরিবারের রোজনামচা। ঠিক তার বিপরীতেই রয়েছে এক ভিন্ন ছবি। লকডাউনে বেড়ে চলেছে পারিবারিক অশান্তি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরো পড়ুনঃ করোনা মোকাবিলায় ময়দানে শিল্পীরা, প্রিয়াঙ্কা-শাহরুখের উদ্যোগে লড়ার সাহস পেল ভারতীয় জনতা

এমনই এক ছবি ধরা দিল এবার কার্তিকের প্রোফাইলে। মুখে রুটি তুলতেই বিষাদ। বোনকে ঘুরিয়ে জানলা দিয়ে ফেলে দিলেন কার্তিন। মজার ছলে এই ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল। হাত পুড়িয়ে রান্নার অভিজ্ঞতা খুব একচটা নেই কোনও তারকারই। কিন্তু কোয়ারেন্টাই বাড়িতেই থাকতে হচ্ছে। খেতে হচ্ছে হাত পুরিয়েই। এমন পরিস্থিতিতে বোনের হাতে তৈরি খাবরে মজলেন না কার্তিক আরিয়ান। 

View post on Instagram

কার্তিক ও তাঁর বোন দুজনেই বেশ মজার। মাঝে মধ্যেই নানা ভিডিও শেয়ার করে থাকেন তাঁরা। লকডাউনে একই সঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। এমন অবস্থায় নানা খুঁনসুটিতে মেতে উঠলেন দুই তারকা। তাঁদের সেই মজার পোস্ট এবার ছড়িয়ে পড়ল নেট দুনিয়া। বোন যা বানিয়ে দিচ্ছে তাই খেতে হচ্ছে কার্তিককে আর সহ্য করতে না পেরে এ কী করলেন অভিনেতা। কোয়ারেন্টাইনে একঘেয়েমি কাটাতে তা ভক্তদের জন্য শেয়ার করলেন খোদ কার্তিক। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা