করোনার প্রকোপ ঠেকাতে ছুটি দিতে তারকাদের বার্তা নিজের কাজ করতে হবে নিজেকেই পরিচারিকাকে দিতে হবে ছুটি মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও 

বিশ্ব জুড়ে যে হারে বেড়ে চলেছে করোনার প্রকোপ, তা যদি ওখনই না ঠেকানো যায়, পরবর্তীতে ভয়াবছ চিত্র ধারন করতে পারে ভারত। জনসংখ্যা বিপুল হওয়ার দরুণই আগে থেকে সচেতন করা হচ্ছে মানুষকে। ইতিমধ্যেই জারি করা হয়েছে একাধিক রাজ্যে কারফিউ। কোথাও কোথাও জারি করা হয়েছে লকডাউন। করোনা এড়াতে তৎপর প্রতিটি মানুষ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আর পড়ুনঃ'ঐশ্বর্য তো প্লাস্টিক', ইমরানের মন্তব্যে কড়া জবাব দিয়েছিলেন ঐশ্বর্য

আরও পড়ুনঃকোয়ারেন্টাইনের পাঁচ দিনে এ কী অবস্থা রাজের, ভিডিও পোস্ট করলেন শুভশ্রী

এমনই অবস্থায় সেলিব্রিটিরাও বসে নেই। সোশ্যাল মিডিয়ায় সমান তালে তাঁরা সচেতন করে চলেছেন মানুষকে। কীভাবে সম্ভব ঠেকানো করোনাকে, কীভাবে মোকাবিলা করা সম্ভব এই মারণ রোগের সঙ্গে প্রতিটা পদেই তা সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন সেলিব্রিটিরা। এবার নয়া বার্তা দিতে উদ্যত হল বি-টাউন। নিজের রান্না নিজেই করা, কিংবা নিজের বাড়ি নিজেই পরিষ্কার করা প্রয়োজন। 

View post on Instagram

ছুটি দিতে হবে পরিচারিকাদের। তাঁদের মধ্যমেও ছড়াতে পাড়ে সংক্রমণ, পাশাপাশি বাড়ি থেকে বেরনোতে তাঁদেরও ঝুঁকি। ফলে নিজের কাজ নিজে করে নেওয়াটাই সঠিক উপায়। লক ডাউন মেনে চলতে গেলে সেই কথাই মেনে চলতে হবে। ভিডিও শেয়ার করে বার্তা দিলেন বলিউড তারকারা। নিজেই বাসন মেজে নিলেন ক্যাটরিনা কইফ। শেয়ার করলেন ভিডিও। একই কাজ করে ছবি শেয়ার করেছেন কার্তিকও। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা