গোল্ড ছবির সেটে প্রথম দেখা অক্ষয়ের সঙ্গে পরিচালকের কথা মানতে পারছিলেন না অভিনেত্রী অক্ষয়কে প্রথমবার কাছ থেকে দেখা নিজেই সমস্তটা স্বীকার করলেন মৌনি

নাগিন ধারাবাহিকের মধ্যে দিয়েই কেরিয়ারের মোড় ঘুড়িয়েছিলেন মৌনি। মুহুর্তে হাজার হাজার দর্শকের মন জয় করেছিলেন। তবে থেকেই মৌনির ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। বর্তমানে একাধিক ছবির অফার তাঁর ঝুলিতে। তবে অভিনয়ের প্রথম অভিজ্ঞতা কেমন ছিল নায়িকার!

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গোল্ড ছবিতে প্রথম অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল মৌনিকে। সেই ছবির সেটে যাওয়া আগে মাত্র একবারই দেখা হয়েছিল অক্ষয় কুমারকে। এরপরই ডাক পড়ে গানের দৃশ্যে অভিনয় করার। সেখানে মৌনির পাঠ ছিল সামান্য। মাঝে মধ্যে অক্ষয় কুমারকে দেখে খানিকটা হাসতে হত তাঁকে। সেটুকুতেই হিমশিম খেতে হয়েছিল মৌনিকে। চোয়াল শক্ত হয়ে গিয়েছিল।

View post on Instagram

যদিও পরবর্তীতে এই জুটির রসায়ন সকলের মন কাড়ে। অভিনেত্রীর মতে খুব সাহায্য করেছিলেন অক্ষয় কুমার। শিখিয়েছিলেন সহজ হতে। সমস্যা কাটতে শুরু করে তখন থেকেই। পরবর্তীতে অনেকটা সহজ হয়েগিয়েছিল। নইলে অক্ষয়কে দেখেই মৌনির কথা বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। নিজেই শিকার করেন মৌনি।