অবশেষে প্রকাশ্যে এল নেহা কক্কর ও আদিত্য নারায়ণের বিয়ের তারিখ ভ্যালেন্টাইনস ডে-র দিন গাটছড়া বাঁধতে চলেছেন  নেহা-আদিত্য  উদিত নারায়ন নিজে এই খবরটি অনুষ্ঠান মঞ্চে জানিয়েছেন নেহার মায়ের পা ছুঁয়েও 'মাম্মিজি' বলতে শোনা যায় আদিত্যকে

অবশেষে প্রকাশ্যে এল নেহা কক্কর ও আদিত্য নারায়ণের বিয়ের তারিখ। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। সমস্ত জল্পনার ইতি টেনে বাঙালির প্রেমদিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি 'ভ্যালেন্টাইনস ডে'-র দিন গাটছড়া বাঁধতে চলেছেন নেহা-আদিত্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-প্রয়াত রাজকাপুর কন্যা ঋতু, নন্দা-বচ্চন-কাপুর পরিবারে শোকের ছায়া...

'ইন্ডিয়ান আইডল ১১' মঞ্চেই ছেলে আদিত্যর জন্য উদিত নারায়ণ এবং দীপা নারায়ণ পুত্রবধু হিসেবে পছন্দ করেছিলেন নেহাকে। উদিত নারায়ন নিজে এই খবরটি অনুষ্ঠান মঞ্চে জানিয়েছিলেন। খবর শুনে রীতিমতো চমকে গেছিলেন নেহা। শুধু তাই নয়, নেহার বাবা-মা সঙ্গেও উদিত এবং দীপা নারায়ণের পরিচয় করিয়ে দেন আদিত্য নিজেই। নেহাকেই ছেলের পুত্রবধু হিসেবে দেখতে চান উদিত নারায়ণ সে কথাও নিজে জানালেন তিনি।

View post on Instagram

আরও পড়ুন-১০১ তম জন্মদিন কাইফি আজমির, গুগলের বিশেষ শ্রদ্ধা পোস্ট শাবানার...

রিয়্যালিটি শো-এর মঞ্চেই নেহার বাবাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছেন উদিত নারায়ণ। এমনকী নেহার সম্মতি না নিয়েই এই বিয়েতে সন্মতি জানিয়েছেন নেহার মা। কারণ জামাই হিসেবে আদিত্যকে তাদের এতটাই পছন্দ হয়েছে যে নেহাকে জিজ্ঞাসা করেই বিয়ের প্রস্তাবে হ্যাঁ করে দিয়েছেন। তাতে রীতিমতো চমকে গেছেন নেহা। হবু পুত্রবধূকে স্বাগত জানানোর জন্য পুরো শগুন নিয়ে হাজির হয়েছিলেন আদিত্যর মা। আবার নেহার মায়ের পা ছুঁয়েও 'মাম্মিজি' বলতে শোনা যায় আদিত্যকে। রিয়্যালিটি শো-এর মঞ্চে পুরো ঘটনাটি ঘটেছে। এবং বিয়ের তারিখও এই মঞ্চেই চূড়ান্ত হয়েছে। হিমেশও নেহাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।