নিজে মুখেই নিজের অন্ধকার দিনগুলির কথা স্বীকার করেছিলেন রেখা। অনেক দিন আগে সিমি গারেয়ালের মুখোমুখি হয়েছিলেন রেখা- রেন্ডেজভাস উইথ সিমি গারেয়াল নামের একটি টকশোতে। 

সিলভার স্ক্রিনকে এখনও পুরোপুরি বিদায় জানাননি। মাঝে মাঝেই তিনি তাঁর উপস্থিতি জানান দেন। তিনি রেখা। তাঁর সময়কার সবথেকে চর্চিত অভিনেত্রী। দূর্দান্ত অভিনয় প্রতিভার পাশাপাশি অধাসারণ লাবাণ্য, যৌন অ্যাপিল- সবকিছু মিলিয়ে তিনি রেখা। যাঁর স্ক্রিনে এক ঝলক উপস্থিতি সেই সময়কার স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই মনে ঝড় তুলত। ভুলিয়ে দিত দুঃখ দৈন্য। কিন্তু আপনি জানেন কি সেই সুপারস্টার রেখাও ডিপ্রেশনে চলে গিয়েছিবেন। মনকষ্টে অন্ধকার পথ বেছে নিয়েছিলেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আর কেউ নয়, কোনও গসিপ নয়- নিজে মুখেই নিজের অন্ধকার দিনগুলির কথা স্বীকার করেছিলেন রেখা। অনেক দিন আগে সিমি গারেয়ালের মুখোমুখি হয়েছিলেন রেখা- রেন্ডেজভাস উইথ সিমি গারেয়াল নামের একটি টকশোতে। সেখানেই সিমি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন অমিতাভ-রেখার সম্পর্ক নিয়ে। খোলাখুলি রেখা জানিয়েছিলেন তিনি অমিতাভের প্রেমে পড়েছিলেন। সঙ্গে এটাও জুড়ে দিয়েছেন যেমনটা সেই সময় আরও পাঁচ জন মহিলা অ্যাংরি ইংয়ম্যানের প্রেমে পড়েছিলেন ঠিক তেমনই ছিলেন তিনি। তিনি অমিতাভের সঙ্গে ব্যক্তি সম্পর্ক শেয়ার করেননি। 

তারপরই সিমি গারেয়াল রেখাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি মদ্যপান বা মাদক সেবন করেন কিনা। তার উত্তরেও রেখা জানিয়েছিলেন, তিনি মদ্যপান করেছেন। মাদকও সেবন করেছেন। সেই সময়টা নিয়ে নিজেকে অপবিক্র করেছেন। তিনি আরও বলেছেন নরকের মানুষদের মত লোভ আর লালসা তাঁর ওপর ভর করেছিল। সেই সময়টা তিনি নরকে বাস করেছেন। রেখা সব কিছু স্বীকার করলেও কোন সময় তিনি এমন হয়ে গিয়েছিলেন তা অবশ্য বলেননি। অন্যদিকে তাঁর প্রথম স্বামী মুকেশ আগরওয়ালকে নিয়েও মুখ খুলেছিলেন তিনি।

বিটাউনে রেখা বরাবারই গসিপের কেন্দ্র বিন্দুতে ছিলেন। ইমরান থেকে বিনোদ মেহরা- একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে রেখার। কিন্তু রেখার ইমেজ বরাবরই পরিচ্ছন্ন ছিল। সিলভার স্ক্রিনের আদর্শ ভারতীয় নারী বা গৃহবধূর মতই। কিন্তু সিমির মুখোমুখি হয়ে নিজেকে খুলে রেখে দিয়েছিলেন তিনি। যেমনটা রেখেছিলেন অমিতাভের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও। 

সিমির মুখোমুখী হয়ে রেখা নাকি বলেছিলেন- তাঁদের সম্পর্কের কথা জানতেন জয়া। কিন্তু তিনি নাকি কোনও দিনও কিছু জিজ্ঞাসা করেননি। জয়া বচ্চন নাকি অনেক বেশি পরিশীলিত। অমিতাভের ওপর পুরোপুরি আস্থা ছিল জয়ার। তাই এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক টিকে রয়েছে। জয়াকে রেখা দিদি বলেও সম্বোধন করেছিলেন সিমির সামনে। অন্যদিকে এই টকশোয়ের একটি পর্বে অমিত-জায়ও উপস্থিত হয়েছিলেন। তাদেরও সিমি নানা প্রশ্নবানে বিদ্ধ করেছিলেন।