ছুটির মেজাজে সইফ কন্যাশ্রীলঙ্কায় পাড়ি দিলেন সারা আলি খানসুইমিং পুলে হট লুকে ক্যামেরাবন্দি হলেন সারামুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ছবি

সবে মাত্র কার্তিকের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন সারা আলি খান। কাজের ব্যস্ততা এখন তুঙ্গে। ফলে প্রেমের সম্পর্ক ধরে রাখতে বেজায় সমস্যা। সময় নেই, তাই সম্পর্কে তড়িঘড়ি দাড়ি টানলেন সারা ও কার্তিক। আর সেই কাজের ফাঁকেই এবার খানিক ছুটি কাটিয়ে নিলেন সারা আলি খান। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বেশ কিছুটা সময় এবার নিজের সঙ্গে কাটাতে এবার তিনি পাড়ি দিলেন শ্রীলঙ্কায়। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন একগুচ্ছ ছবি। সুইমিং পুলে হট লুকেই ধরা দিলেন সারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল রাতারাতি। কয়েকদিন আগেই শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে ফিরেছেন জ্যাকলিন। ছুটি উপভোগ করতে এবার সেই জায়গাই বেছে নিলেন সারা। 

View post on Instagram

বর্তমানে কুলি নম্বর ওয়ান ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত সারা। ছবির কাজ প্রায় শেষ। বরুণ ধাওয়ানের সঙ্গে কুলি নম্বর ওয়ান ছবির রিমেকে দেখা যাবে সারা আলি খানকে। ফ্যাশন স্টেটমেন্ট-এ এখন সারাই সেরা। অভিনয় জগতে পা রাখার পরই জিতেছেন বেশ কয়েকটি পুরষ্কারও। ফলে খানিকটা সময় এবার নিজের জন্য, জমিয়ে ছুটি কাটাতে পৌচ্ছে গেলেন শ্রীলঙ্কায়।