আবারও বলিউডে নতুন জুটি প্রথম এক সঙ্গে কাজ করতে চলেছেন শ্রদ্ধা-রণবীর ছবির বাজেট ৬০০ কোটি  শ্যুটিং শুরু হবে আগামী বছর

বলিউডে এখন নতুন মুখই যেন ট্রেন্ড। তবে লাভ রঞ্জনের তুরুপের তাস নতুন জুটি। এই প্রথম রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। চলতি বছরে একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে শ্রদ্ধাকে। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির প্রস্তাব। তবে প্রথমে এই ছবির খবর প্রকাশ্যে আসার পর জানা গিয়েছিল রণবীরের বিপরীতে অভিনয় করতে চলেছেন দীপিকা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ বড়দিন সেলিব্রেশনে সোনাক্ষী, শিশুদের সঙ্গে মাতলেন উৎসবে

লাভ রঞ্জন প্রথম এই ছবির প্রস্তাব দিয়েছিলেন শ্রদ্ধা কাপুরকে। কিন্তু তিনি নাকি প্রথমে এই ছবির প্রস্তাব ফিরিয়ে ছিলেন। যদিও এই কথা সত্য নয় বলেই দাবি অভিনেত্রীর। শ্রদ্ধা জানান, রণবীরের বিপরীতে এই তাঁর প্রথম কাজ। ফলে ছবিকে নিয়ে তিনি বেশ উৎসাহি। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছে স্ট্রিট ডান্সার থ্রি ডি ছবির কাজ নিয়ে। ছবির প্রচারেই এখন বরুণ ধাওয়ানের সঙ্গে একই ফ্রেমে ধরা দিচ্ছেন শ্রদ্ধা। 

লাভ রঞ্জনের বিগ বাজেটের ছবির নাম কি হবে তা এখনও স্থির করা হয়নি। গল্প তৈরি, স্থির করা হয়েছে বাজেটও, ৬০০ কোটি টাকা। বক্স অফিসসে এই অঙ্কের ব্যবসা জমাতে এবার রীতিমত মাঠে নেমে পড়েছেন পরিচালক। এর আগে একাধিক ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা। ফলে পর্দায় এই নতুন জুটিকে দেখার অপেক্ষায় এখন ভক্তরা। প্রাথমিকভাবে স্থির করা হয়েছে এই ছবি মুক্তি পাবে ২০২১ সালের মার্চ মাসে।