নতুন বাড়িতে ঠাঁই হয়েছিল তিন রাস্তার কুকুরেরশ্রীলেখার এই কাজে বেজায় ক্ষুদ্ধ প্রতিবেশী থেকে মালিকঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেত্রীসোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন শ্রীলেখা

পশুদের প্রতি শ্রীলেখা বরাবরই দুর্বল। পশুদের প্রসঙ্গে বহুবার সোশ্যাল মিডিয়ায় তাঁকে সরব হতে দেখা গিয়েছে। তবে এবার সমস্যাটা সামাজিকস্তরে নয়। খোদ নিজের ফ্লাটেই প্রশ্নের মুখে পড়তে হল নায়িকাকে। কয়েকদিন আগেই দুই কুকুর ছানাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসে শ্রীলেখা মিত্রের মেয়ে। সেদিন থেকেই ছানা দুটোকে আগলে রেখেছেন শ্রীলেখা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রাস্তার ধারে অসহারভাবে পড়েছিল একটি কুকুর, পাশে ছিল তাঁর সদ্যজাত দুই ছানা। তাদের দেখে মায়ায় পড়ে যান শ্রীলেখা ও তাঁর মেয়ে। দুজনেই তাদের রাস্তা থেকে তুলে নিয়ে আসেন। শুধু তাই নয়, সময় মত তাদের খাওয়ানো, দেখা শোনা সবই করছিলেন। কিন্তু এখানেই সমস্যার সৃষ্টি করেন তাঁর নতুন কমপ্লেক্সের প্রতিবেশীরা। কুকুরগুলিকে বাড়িতে তুলে নিয়ে আসায় আপত্তি দেখান তাঁরা। সমস্ত ঘটনার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে সরব হন শ্রীলেখা। 

বেশ কয়েক দিন ধরেই নেট দুনিয়ায় এই বিষয় সরব হন শ্রীলেখা মিত্র। জীব সেবাই যদি শিব সেবা হয়, তবে ভক্তের বোধহয় বড়ই অভাব। কয়েকদিন আগেই বেহালায় ফ্ল্যাট কিনেছে শ্রীলেখা। সেখানেই তিনি আশ্রয় দেন কুকুরগুলোকে। নিরীহ প্রাণীগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন অভিনেত্রী, তারই মাঝে ঘটে এই বিপত্তি। ঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। শেয়ার করেন ছবিও।