হোটেলের আড়ালেই রমরমিয়ে চলছে মধুচক্র  মধুচক্রের ডোরা থেকেই পুলিশের হাতে ধরা পড়ে বলি অভিনেত্রী প্রিয়া শর্মা প্রিয়া ছাড়াও আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশি সূত্রে জানা গেছে বছর ২৯-এর এই অভিনেত্রী প্রিয়াই এই মধুচক্রের মূল কান্ডারি

হোটেলের আড়ালেই রমরমিয়ে চলছে মধুচক্র। অনেকদিন ধরেই এই হাই প্রোফাইল মধুচক্র বেশ দিব্যি চলছিল। ঝা চকচকে হোটেলের আলোর ভিতরে যে এই কান্ড তা বাইরে থেকে বোঝার উপায় নেই। এই মধুচক্রের খবর পেয়েই আন্ধেরির এক থ্রি-স্টার হোটেলে হানা দেয় মুম্বই পুলিশ। আর হানা দিতেই দেখা গেল সর্ষের মধ্যেই লুকিয়ে ভুত। সেই মধুচক্রের ডোরা থেকেই পুলিশের হাতে ধরা পড়ে বলি অভিনেত্রী প্রিয়া শর্মা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-মহানায়িকা কেন তিনি, সুচিত্রা সেন সম্পর্কে রইল ১২ তথ্য...

তবে প্রিয়া একা নন,প্রিয়া ছাড়াও আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং শুধু তাই নয় মধুচক্রের এই ডেরা থেকে এক নাবালিকাকেও উদ্ধার করা হয়েছে। পুলিশি সূত্রে জানা গেছে বছর ২৯-এর এই অভিনেত্রী প্রিয়াই এই মধুচক্রের মূল কান্ডারি। তিনি শুধু অভিনেত্রীই নন, গায়িকাও বটে। টেলিভিশনের জনপ্রিয় একটি ক্রাইম শো-তে ইতিমধ্যেই তিনি অভিনয় করেছেন।

আরও পড়ুন-একাধিকবার সিদ্ধার্থকে চুমু খেলেন শেহনাজ, ভিডিও ঘিরে হৈ চৈ নেটদুনিয়ায়...

মধুচক্রে ধরা পড়ার পর অভিনেত্রী জানিয়েছন, তাকে নাকি প্রলোভন দেখিয়ে জোর করে এই মধুচক্রের ব্যবসায় নিয়ে আসা হয়েছে। তিনি ছাড়া মারাঠি সিরিয়াল ও ছবিতে অভিনয় করা আরও এক অভিনেত্রীকেও উদ্ধার করা হয়েছে। অন্যদিকে যে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে তিনিও একটি ওয়েবসিরিজে কাজ করেছেন। সুতরাং উদ্ধার হওয়া তিনজনের পেশাই অভিনয়। হোটেলের মহিলাই নাকি তাকে জোর করে এই দেহব্যবসায় নামিয়েছেন। ইতিমধ্যেই অভিনেত্রীকে প্রিয়া শর্মাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।