গণেশ পুজোর আমেজ চারিদিকে বলিউডে গণেশ পুজোর আনন্দে সামিল হন সব তারকারাই এবার সামিল হয়েছেন টলিউডের সেলেবরাও সোশ্যাল মিডিয়াতে টলিউড সেলেবরা জানিয়েছেন গণেশ পুজোর শুভেচ্ছা বার্তা

দূর্গাপুজোর সঙ্গে পাল্লা দিয়ে কলকাতায় নজর কাড়ছে গণেশ চতু্র্থীও। গণেশ চতুর্থীর এই উৎসব বিভিন্ন নামে পরিচিত যেমন, বিনায়ক চতুর্থী, বিনায়ক চবিথি ইত্যাদি। হিন্দু পঞ্জিকা মতে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে এই পুজো হয়ে থাকে। গণেশ পুজোর আমেজ চারিদিকে। বলিউডে গণেশ পুজোর আনন্দে সামিল হন সব তারকারাই। এবার তার সঙ্গে সামিল হয়েছেন টলিউডের সেলেবরাও। সোশ্যাল মিডিয়াতে টলিউড সেলেবরা জানিয়েছেন গণেশ পুজোর শুভেচ্ছা বার্তা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টলিউডের প্রিয়াঙ্কা সরকার সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন গণেশ পুজোর শুভেচ্ছা বার্তা। তিনি লিখেছেন 'ভগবান যেন ভালোবাসা এবং শান্তি দ্বারা সমৃদ্ধ করেন।
শুভ গণেশ চতুর্থী।'

Scroll to load tweet…

অন্যদিকে টলিউডের আরও এক সুন্দরী শ্রাবন্তী গণেশ পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও সোশ্যাল মিডিয়াতে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

Scroll to load tweet…


ঋতুপর্ণা সেনগুপ্ত টুই্যটে জানিয়েছেন গণেশ পুজোর শুভেচ্ছা। 'গণপতি বাপ্পা যেন সৌভাগ্য এবং সমৃদ্ধি দিয়ে আর্শীবাদ করেন। শুভ গণেশ চতুর্থী।' 

Scroll to load tweet…

 অন্যদিকে টলিউডের অভিনেতা যশ দাশগুপ্ত ইকো-ফ্রেন্ডলি গণেশ পুজোতে মেতেছেন। এই বছর তিনি কোনও রকম প্লাষ্টিক জাতীয় গণেশ মুর্তি পুজো করেননি।