এই সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় রদবদল ঘটেছে। 'তারে ধরি ধরি মনে করি' সিরিয়ালটি 'পরিণীতা'-কে টপকে সেরার স্থান দখল করেছে, যার রেটিং ৫.৬। সেরা দশের তালিকায় পরশুরাম, জোয়ার ভাঁটা, কুসুম সহ আরও একাধিক জনপ্রিয় সিরিয়াল জায়গা করে নিয়েছে।

এই বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার সামনে এল মেগা ফল। চলতি সপ্তাহে কোন সিরিয়াল কাকে দিল টেক্কা তা জানা গেল। দেখে নিন এই সপ্তাহে কোন কোন সিরিয়াল এল সেরা দশের তালিকায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই সপ্তাহে সেরা সিরিয়ালের স্থান দখল করল তারে ধরি ধরি মনে করি। তারপর আছে পরিণীতা। তৃতীয় স্থানে আছে পরশুরাম। চতুর্থ স্থানে জোয়ার ভাঁটা কুসুম পেল পঞ্চম স্থান। দেখে নিন প্রথম দশে আর কে কে আছে এই তালিকায়।

জেনে নিন কোন সিরিয়ালের রেটিং কত। বেঙ্গল টপার তারে ধরি ধরি মনে করি। ৫.৬ এই সিরিয়ালের রেটিং। দ্বিতীয় স্থানে আছে পরিণীতা। ৫.৪ এই সিরিয়ালের রেটিং। তৃতীয় স্থানে আছে পরশুরাম। ৫.৩ এই সিরিয়ালের রেটিং। চতুর্থ স্থানে আছে জোয়ার ভাঁটা। ৫.১ এই সিরিয়ালের রেটিং। কুসুম রয়েছে পঞ্চম স্থানে। ৫.০ এই সিরিয়ালের রেটিং। প্রফেসর বিদ্যা ব্যানার্জি ও গঙ্গা আছে ষষ্ঠ স্থানে। ৪.৮ এই সিরিয়ালের রেটিং। ও মোর দরদিয়া আছে সপ্তম স্থানে। ৪.৭ এই সিরিয়ালের রেটিং। প্রতিজ্ঞা, সংসার সংকীর্তণ, লক্ষ্মী ঝাঁপি আছে অষ্টম স্থানে। ৪.৪ এই সিরিয়ালের রেটিং। নবম স্থানে আছে কনে দেখার আলো। ৪.৩ এই সিরিয়ালের রেটিং। দশম স্থানে আছে রাঙামতি তীরন্দা। ৪.২ এই সিরিয়ালের রেটিং। সব মিলিয়ে এবার হল জোর টক্কর। 

সব মিলিয়ে এবার টিআরপি তালিকা বেশ চমকপ্রদ। গত কয়েক সপ্তাহ ধরে দাপট দেখালে এবার দ্বিতীয় স্তানে পরিণীতা। রয়ান পারুলের প্রাপ্ত নম্বর ৫.৪। এবার সেরার স্থান থেকে পিছিয়ে গেল তারা। তবে, এই সপ্তাহে এক বিশেষ চমক গিয়েছে কমলানিবাস। এই সিরিয়াল সেরা ১০-এ জায়গা না পেলেও সকল দর্শকদের মনে জায়গা পেয়েছে। এই সিরিয়াল দিয়ে ফিরছে পরমব্রত চট্টোপাধ্যায়। ছোটপর্দার জনপ্রিয় মুখ দেবাদৃতা বসু জুটি বেঁধেছে। প্রথম সপ্তাহেই সকলের নজর কেড়েছে এই সিরিয়াল। সব মিলিয়ে বেশ জমজমাট এবারের তালিকা।