ছোটবেলাতেই নাচের তালে ফ্লোর কাঁপাতেন হৃত্বিক স্মৃতির পাতা উল্টে ভিডিও শেয়ার করলেন হৃত্বিকের মা মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় ভাইরাল ভিডিওতে দেখুন ছোট্ট হৃত্বিকের কামাল  

বলিউডে পা রাখার স্বপ্ন যখন মাথা চারা দিয়ে ওঠে তখনই যেন নিজেকে গড়ে পিঠে নেওয়ার কাজটা আরও নিপুন হতে শুরু হয়। অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীর ক্ষেত্রেই এমনটা ঘটে। মডেলিং দুনিয়ায় পা রাখার পরই যেন শরীরচর্চা, নাচ, গ্রুমিং সব দিক থেকে নিজেকে তৈরি করার চেষ্টা থাকে তুঙ্গে। কিন্তু বলিউড অভিনেতা হৃত্বিক ছিলেন এর ব্যতিক্রম। যাঁর নাচ সকলের মন জয় করে মুহুর্তে, তিনি ছোট থেকেই সকলের মন কাড়তেন নাচের তালে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বাড়িতে পার্টি কিংবা বিয়ের আসর, মিউজিক কানে এলেই হল। মুহুর্তে মধ্যে স্টেজে উঠে ফ্লোর কাঁপাতে শুরু করতেন হৃত্বিক। তবে ছোট বলে যেতমন-তেমন নাচ নয়, রীতিমত তালে তাল মিলিয়ে ব্রেকডান্স। সেই মুহুর্তই ফ্রেমবন্দী করেছিলেন তাঁর মা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। রাকেশ রোশনের স্ত্রী পিঙ্কি রোশন ভিডিওটি শেয়ার করে লিখলেন, ক্যামেরাবন্দী এক মুহুর্ত। 

View post on Instagram

নাচে একে অন্যকে কড়া টক্কর দিতে হৃত্বিক হলেন সিদ্ধহস্ত। নিজের অভিনয় থেকে শুরু করে পর্দায় উপস্থিতি, এক কথায় সকলকে কাবু করে রেখেছেন এই অভিনেতা। হৃত্বিক অভিনীত প্রতিটি ছবিতেই তাঁর ভক্তরা অপেক্ষায় থাকে এক ফ্লোর কাঁপানো নাচের। সদ্য মুক্তি পাওয়া ছবি ওয়ার-ও তার ব্যতিক্রম নয়। যদিও এই ছবিতে পায়ে পা মিলিয়ে সকলের নজর কেড়েছিলেন টাইগার শ্রফ।