চিকেন খেতে অনেকেই ভালোবাসেন চিকেনের নান রকম পদ শিখে রাখাই যায় চিকেন ও লেবুপাতা দিয়ে চমৎকার কোরমা তৈরি করা যায় জেনে নেওয়া যাক অসাধারন অন্য স্বাদের এই লেমন চিকেন কোরমার রেসিপি

চিকেন খেতে অনেকেই ভালোবাসেন। আর চিকেন যে কোনও পদ মানেই তা সুস্বাদু। চিকেন ও লেবুপাতা দিয়ে চমৎকার কোরমা তৈরি করা যায়। লেবুপাতা দিয়ে চিকেন কোরমা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি খাবারে ভিন্ন স্বাদ এনে দেয়। আসুন জেনে নেওয়া যাক অসাধারন অন্য স্বাদের এই লেমন চিকেন কোরমার রেসিপি। আর চিকেনের একঘেয়ে স্বাদ থেকে মুক্তি পেতে অবশ্যই বানিয়ে দেখুন এই পদ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

লেমন চিকেন কোরমা বানাতে লাগবে-

আরও পড়ুন- একেবারে অন্য স্বাদের ক্রিসপি ফিস বল, রইল রেসিপি

আরও পড়ুন- চেখে দেখুন এক অন্য স্বাদের মশলাদার মালাই চিকেন, রইল রেসিপি

১ কেজি দেশি চিকেন
পরিমান মত সরষের তেল
২ কাপ পেঁয়াজ কুঁচি
১ চা চামচ মেথি
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ রসুন বাটা
৫টা এলাচ
৩/৪ টুকরো মাঝারি মাপের দারুচিনি
১০টা কাঁচালঙ্কা
৫টা লেবুপাতা
স্বাদ মত লবন
৩-৪ টে গন্ধ লেবুর পাতা

আরও পড়ুন- হোলির মজা জমে উঠুক ভাঙের শরবতের সঙ্গে, রইল বানানোর পদ্ধতি

যে ভাবে বানাবেন-

প্রথমে প্যানে তেল গরম করে মেথি হালকা করে ভাজুন। এরপর এতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে মশলা কষিয়ে নিন। মশলা একটু কষে গেলে মাংস ও উষ্ণ জল ঢেলে দিন। মৃদু আঁচে রান্না করে মাংস ভালো করে সেদ্ধ করে নিন। মাংস গলে গেলে নামানোর পাঁচ মিনিট আগে কাঁচালঙ্কা, লেবুপাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল লেমন চিকেন কোরমা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই লেমন চিকেন কোরমা