সপ্তাহের শেষে জমে উঠুক পদ  রান্নায় এবার থাকুন নয়া পদ  সর্ষে দিয়ে মাছ নয়, এবার পাতে পড়ুক চিকেন জেনে নিন ঘরোয়া রান্না 

চিকেনের অনেক ডিস তো খেয়েছেন। তবে সর্ষে চিকেন ট্রাই করেছেন কখনো? নাম শুনে অবাক হচ্ছেন? কী ভাবছেন ইলিশ লিখতে গিয়ে ভুল করে চিকেন লিখে ফেলেছি! তাহলে আপনি ভুল ভাবছেন। সর্ষে ইলিশ, সর্ষে চিংড়ি বা সর্ষে বেগুন নয়, এবারে গরম ভাতে পড়ুক সর্ষে চিকেন। রকমারি চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। এতে মুখের স্বাদ পাল্টাবে। বাড়িতে অল্প সময়ে এবং খুব সহজেই বানিয়ে ফেলুন সর্ষে চিকেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- আম খাওয়ার পরই কি এই খাবারগুলি খাচ্ছেন, শ্বাসকষ্টের সমস্যা থেকে হতে পারে বড় বিপদ

আরও পড়ুন- ঠান্ডা না গরম দুধ, গ্যাস্ট্রিকের সমস্যায় কোনটা উপকারি, কাজে লাগান ঘরোয়া টোটকা

উপকরণ

চিকেন ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি ৫-৬ চামচ
আদা বাটা ২ চা চামচ 
রসুন বাটা ২ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ
সর্ষে বাটা ৪ চা চামচ
জোয়ান ১ চা চামচ
নুন পরিমাণমতো
হলুদ গুঁড়ো ২ চা চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
চিনি স্বাদমতো
পাতিলেবু ১ টি
সর্ষের তেল পরিমাণমতো

প্রণালী

প্রথমে একটি পাত্রে নুন, হাফ লেবুর রস, অল্প রসুন বাটা, অল্প সর্ষে বাটা দিয়ে চিকেন অন্তত আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। কড়াইয়ে তেল গরম হলে জোয়ান ফোড়ন দিন। এবারে কুচোনো পিঁয়াজ লাল করে ভেজে নিন। এরপর একে একে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকুন। কিছুটা কষানো হলে ম্যরিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে আবার কষান। এই সময় স্বাদমতো নুন ও চিনি দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বাকি সর্ষে বাটা ও লেবুর রস দিয়ে দিন। এবারে সামান্য জল দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। এবারে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি সর্ষে চিকেন। রুমালি রুটি বা ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।