MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 'ধন্যবাদ' - ভিড়ে আপ্লুত মোদী, একনজরে দেখে নিন ব্রিগেড থেকে কী কী প্রতিশ্রুতি দিলেন

'ধন্যবাদ' - ভিড়ে আপ্লুত মোদী, একনজরে দেখে নিন ব্রিগেড থেকে কী কী প্রতিশ্রুতি দিলেন

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তব্য রেখে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা সমাপ্তের কিছু পরেই টুইট করে, কলকাতা ও পশ্চিমবঙ্গকে ধন্যবাদ জানালেন তিনি। সেইসঙ্গে দৃঢ় গলায় জানালেন, এদিনের সভা দেখে তিনি বুঝে গিয়েছেন ভারতীয় জনতা পার্টিই এখন পশ্চিমবঙ্গবাসীর প্রথম পছন্দ। বস্তুত, রবিবারের সভার শুরু থেকেই ভিড় দেখে যে তিনি মুগ্ধ, তা ধরা পড়েছিল নরেন্দ্র মোদীর বক্তব্যেই। প্রথমেই তিনি দ্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন, 'রাজনৈতিক জীবনে প্রচুর জনসভায় ভাষণ দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার,কিন্তু এত বড় জনসমূহের আশীর্বাদ এই প্রথমবার পেলাম।' আসুন দেখে নেওয়া যাক সোনার বাংলা গড়ার ডাক দিয়ে ব্রিগেডের জনসভা থেকে কী কী বললেন নরেন্দ্র মোদী -  

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Mar 07 2021, 06:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114

'আমার রাজনৈতিক জীবনে অনেক সভা দেখেছি, কিন্তু আজকের মতো এমন সভা আমি এর আগে দেখিনি। রাস্তায় মানুষের ঢল নেমেছে। ভিড় দেখে মনে হচ্ছে যেন আজকেই ২ মে।'

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214

'বাংলা চায় শান্তি। বাংলা চায় পরিবর্তন। বাংলা কখনই পরিবর্তনের আশা ছাড়েনি। বাংলা চায় উন্নতি, বাংলা চায় প্রগতিশীল বাংলা, বাংলা চায় সোনার বাংলা।'

314

'আজ আমি আপনাদের আশ্বস্ত করছি, বাংলায় যে পরিবর্তন হবে তা হবে কৃষকদের জন্য, বাংলার মা-বোনেদের জন্য, শিল্পপতিদের জন্য, সবার জন্য। আর এই পরিবর্তনের জন্য আমি ২৪ ঘন্টা নিরলস কাজ করব। '

414

'আসল পরিবর্তন মানে এমন বাংলা, যেখানে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে। আসল পরিবর্তন মানে এমন  বাংলা, যেখানে একবিংশ শতাব্দীতে হ্রাস পাবে দারিদ্র্যসীমা।'

514

'কাউকে কাজের জন্য বাইরে যেতে হবে না। সর্বত্রই উন্নয়নে নজর দেওয়া হবে। অনুপ্রবেশকারীদের আটকানো হবে। বন্ধ করা হবে তোষণের রাজনীতি।'

614

'পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করা হয়েছে তা আপনারা জানেন। সেই গণতন্ত্রকে বিজেপি সরকার আবার মজবুত করবে।'

714

'কলকাতাকে 'সিটি অফ জয়' বলা হয়। কিন্তু, আমরা কলকাতাকে 'সিটি অফ ফিউচার' করব।'

 

814

'এক সময় বামপন্থীরা স্লোগান তুলেছিল, কংগ্রেসের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। আজ আমি বামপন্থীদের কাছে জানতে চাই, সেই হাত আজ কীভাবে সাদা হয়ে গেল?'

914

'মমতাদিদি ক্ষমতায় এসেছিলেন মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে। কিন্তু বাংলায় কি সত্যিই পরিবর্তন হয়েছে? বাংলার স্কুল-কলেজের অবস্থার কোনও পরিবর্তন হয়েছে? যুব সমাজের কর্মসংস্থান হয়েছে? কোনও উদ্যোগপতি এসেছে? তাহলে কি সত্যিই পরিবর্তন হয়েছে?'

1014

'এখন দিদি বলছে, খেলা হবে। আমি জিজ্ঞেস করতে চাই কোন খেলাটা আপনি বাকি রেখেছেন? দুর্নীতি, সিন্ডিকেট - এমনকী আমফানে ক্ষতিগ্রস্তদের টাকাও আপনি মেরে দিয়েছেন।'

1114

'বাংলার সবার কাছে আমার অনুরোধ, আপনারা ভয় পাবেন না। ভয় মুক্ত হয়ে সবাই ভোট দিন। বাংলাকে দুর্নীতিমুক্ত করুন, বাংলাকে স্বাধীন করুন।'

1214

'আমি দিদিকে বহুদিন ধরে চিনি। ইনি সেই দিদি নন, যিনি বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। এখন তো দিদির নিজের উপরও নিজের কন্ট্রোল নেই। দিদির রিমোট এখন অন্যের হাতে।

'

1314

আজ আমাদের মাঝে বাংলার ছেলে মিঠুনদা রয়েছেন তাঁর লড়াই সবার কাছে দৃষ্টান্ত।

1414

'এই ব্রিগেড থেকে আমি আসল পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলার পুনর্নির্মাণ, সংস্কৃতির রক্ষা, শিল্প তৈরির প্রতিশ্রুতি দিচ্ছি।'

About the Author

AL
Amartya Lahiri
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের সময়সীমা ৬৬ শতাংশ কেটে গিয়েছে! কর্মীরা সুপারিশ, ফিটমেন্ট ফ্যাক্টর এবং সংশোধিত বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন
Recommended image2
‘দিওয়ালির উপহার কর্মীদের’, ফের DA বৃদ্ধি! নভেম্বরের বেতনের সঙ্গে ঢুকবে অতিরিক্ত টাকা
Recommended image3
Strait of Hormuz: হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচলে কোনো বাধা নেই, জানাল ইরান
Recommended image4
Rahul Gandhi: 'পঞ্জাবকে চালানো হচ্ছে দিল্লি থেকে', মাদক ইস্যুতে ভগবন্ত মানকে তোপ রাহুলের
Recommended image5
Dimaagi Naxal: 'দিমাগি নকশাল' কোনো বয়ান নয়, এটা একটা শব্দ! খাড়গেকে কড়া জবাব রিজিজুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved