MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • কে এই মধুরিমা গোস্বামী, অনির্বাণের বাগদত্তার কারণে সোশ্যাল মিডিয়ায় ঝড়

কে এই মধুরিমা গোস্বামী, অনির্বাণের বাগদত্তার কারণে সোশ্যাল মিডিয়ায় ঝড়

মন ভাঙল হাজার হাজার তরুণীর। এ কী হল হঠাৎ করে। বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে বিয়ের পিঁড়িতে অনির্বাণ ভট্টাচার্য। চুপচাপ করে গিয়েছেন প্রেম। কাক পক্ষীতেও টের পেল না তাঁর বিয়ের খবর। ইতিমধ্যেই রাগে দুঃখে নানা স্টেটাস আপডেট দেওয়া শুরু করেছে হাজারও মহিলা। অগণিত মেয়েদের মন ভেঙে গিয়েছে তাদের ক্রাশের বিয়ের কথা শুনে। কেবল ক্রাশই নয়, অনির্বাণের প্রেমেও পড়েছিলেন তারা। আজ বিয়ের খবর পেয়ে অত্যন্ত দুঃখিত সেই অগণিত মহিলা। 

1 Min read
Author : Adrika Das
| Updated : Nov 20 2020, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

আগামী ২৬ নভেম্বর বিয়ে সারছেন অনির্বাণ। এ কথা এতক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ বিয়ে হতে কেবল এক সপ্তাহ বাকি। এবার প্রশ্ন হল কে পাত্রী। 

29

পাত্রী হলেন মধুরিমা গোস্বামী। লাইট ক্যামেরা অ্যাকশনের জগৎ থেকে তিনি খুব একটা দূরত্বে নেই। এই অভিনয় জগতের সঙ্গেই জড়িত মধুমিতা। 

39
49

থিয়েটার অভিনেত্রী মধুমিতা। নাটকের মঞ্চেই আলাপ তাঁদের। হোলি চাইল্ডে ছোটবেলায় পড়াশোনা। তারপর পাঠ ভবনে পড়েছেন বহুদিন। 

59

তারপরই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স। এখন ইন্ডিয়ান মাইম থিয়েটারের অভিনেত্রী তিনি। টলিউডে কাজ করার পূর্বে থিয়েটারে কাজ করতেন অনির্বাণও। 

69

এই মধুরিমা গোস্বামী এখন ফেসবুকের সার্চ ইঞ্জিন খুব শীঘ্রই ক্র্যাশ করতে চলেছেন। কারণ তাঁকে নিয়ে একের পর এক মহিলারা আলোচনা করেই যাচ্ছে। 

79

কে এই মধুরিমা গোস্বামী, সাংঘাতিক ভাবে সোশ্যাল মিডিয়ায় তাকে খুঁজে চলেছে সকলে। সেখান থেকে এই প্রোফাইলটি বেরতেই প্রথমেই চোখে পড়ছে একজন ব্যক্তির পোস্ট। 

89

যেখানে লেখা, "খবরটা সত্যি কিনা জানি না। কিন্তু অসংখ্য শুভেচ্ছা তোমায়।" মধুরিমা যদিও পোস্টের কোনও জবাব দেননি। নিজের প্রোফাইলে সাধারণ ছবি পোস্ট করে থাকেন তিনি। 

99

একটি দু'টি অনির্বাণের ছবিও পোস্ট করা সেখানে। তবে সকলের অনুমান হয়তো ছিল, আর পাঁচজন অনির্বাণের ভক্তদের মতই তিনিও হয়তো পোস্ট করেছেন। তবে তেমনটা একেবারেই নয়। ইনি হলেন সেই ভাগ্যবতী। অনির্বাণও অবশ্য ভাগ্যবান বটে।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image2
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Recommended image3
বিয়ে 'বিভ্রাট' নিয়ে অবশেষে সরব হিরণ চট্টোপাধ্যায়! কোন বিয়ে আসল? অবশেষে মুখ খুললেন অভিনেতা
Recommended image4
Net Worth of Dev: মোট কত টাকার মালিক দেব? ঠিক ক'টা গাড়ি, বাড়ি আছে জানলে চমকে যাবেন
Recommended image5
'হঠাৎ করেই প্লে ব্যাক থেকে অবসর' অরিজিতের সিদ্ধান্ত শুনে থমকে গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved