MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • গুরুতর অসুস্থ শঙ্খদীপ, অভিমান ভুলে কি ফিরে যাবে মোহর স্বামীর কাছে

গুরুতর অসুস্থ শঙ্খদীপ, অভিমান ভুলে কি ফিরে যাবে মোহর স্বামীর কাছে

বাংলা টেলিজগতে অন্যতম জনপ্রিয় সিরিয়াল মোহরে এই মুহূর্তে চলছে টানটান উত্তেজনা। একের পর এক পর্বে রয়েছে নতুন চমক। ক্রমাগত জনপ্রিয়তা বাড়ছে ধারাবাহিকটি নিয়ে। প্রিতি সময়ই চলতে থাকে টানটান উত্তেজনামূলক পর্ব। দীর্ঘসময় অবশ্য মোহর ও শঙ্খদীপের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করেই গড়ে ওঠে ধারাবাহিকের কাহিনি। নিত্যদিন শ্রেষ্ঠা এবং শঙ্খর পরিবারের একাধিক সদস্যদের কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে।  

1 Min read
Author : Adrika Das
Published : Jan 23 2021, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

এরই মধ্যে নাজেহাল অবস্থা মোহরের। ভালবাসা ও আত্মসম্মানের মধ্যে নিজের আত্মসম্মানকেই বেছে নিয়েছিল সে। শ্লীলতাহানির পর্ব কাটিয়ে মোহর নিজেকে নির্দোষ প্রমাণ করে। 

28

যার পর শ্রেষ্ঠার মুখ ছোট হয়ে যায়। শঙ্খ প্রথমদিকে মোহরকে ভুল বোঝে। মোহর হাজারও বার নিজেকে নির্দোষ বলে দাবি করার পরও বিশ্বাস করতে চায়নি শঙ্খ। 

38

অবশেষে সমস্ত প্রমাণ সামনে আসে। শঙ্খর কাকাকে হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে মোহরকে যে শঙ্খ ভুল বুঝেছিল তা সে বুজতে পারে। 

48

বোঝার পরই মোহরের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে। যদিও মোহর এবারে আর পিছনে ফিরে তাকানর মনোভাব রাখছে না। কোনও মতেই নিজের আত্মসম্মানের পরিবর্তে ফিরে যাবে না। 

58

শঙ্খকে আগের মতই স্যার বলেই সম্বোধন করা শুরু করেছে সে। শঙ্খ মোহরের এই ব্যবহারে যথেষ্ট কষ্ট পায়। মোহরের এই ব্যবহারের কারণে শঙ্খর বুকে ব্যাথা শুরু হবে। 

68


গুরুতর অসুস্থ হয়ে পড়তেই হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। খুব শীঘ্রই কঠিন অস্ত্রপচারের মধ্যে দিয়ে যেতে হবে শঙ্খদীপকে। 

78

শঙ্খর অসুস্থতার কারণ পরিবারের অনেকেই মোহরকেই দুষতে থাকে। এরপরই বদলাবে গল্পের মোড়। 

88

মোহরের কাছে খবর যেতেই স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ে সে। এবার কি সমস্ত মান অভিমানের পালা মিটিয়ে শঙ্খর কাছে ছুটে যাবে মোহর। সময় দেবে তার উত্তর।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুকুল রায়ের থেকে কী রাজনৈতিক শিক্ষা পেয়েছিলেন সোহেল, অকপট অভিনেতা
Recommended image2
আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
Recommended image3
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের
Recommended image4
জনসমক্ষে চাইতে হবে ক্ষমা, ক্ষতিপূরণ দিতে হবে ২০ লক্ষ, পাল্টা নোটিস মিমিকে
Recommended image5
তৃণমূলে যোগ দিচ্ছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়! শাসক দলের হয়ে ভিডিও প্রকাশ্যে আসার পরেই বিরাট হইচই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved