MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • জন্মাষ্টমীর দিন ছোট্ট কৃষ্ণকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত, ৪ দিনের একরত্তিকে আগলে 'সহবাস' সঙ্গী যশ

জন্মাষ্টমীর দিন ছোট্ট কৃষ্ণকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত, ৪ দিনের একরত্তিকে আগলে 'সহবাস' সঙ্গী যশ

গত বৃহস্পতিবারই মা হয়েছেন নুসরত জাহান। অভিনেত্রীর কোল আলো করে এসেছে পুত্রসন্তান। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন বলেই জানিয়েছেন প্রেমিক যশ।গতকাল ছোট্ট ঈশানকে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল মাম্মা নুসরতের, কিন্তু তা আর হয়নি। কেন সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন না নুসরত, আর কতদিন থাকবেন হাসপাতালে এই প্রশ্নই উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে জন্মাষ্টমীর শুভ দিনে ছোট্ট কৃষ্ণকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত জাহান। সহবাস সঙ্গী যশের গাড়িতে করেই ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত।

2 Min read
Author : Riya Das
Published : Aug 30 2021, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

গত বৃহস্পতিবারই  পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান । সি-সেকশনের পর মা ও ছেলে দুজনেই সুস্থ আছে সেকথা নিজেই জানিয়েছেন নুসরতের সহবাস সঙ্গী যশ দাসগুপ্ত। তবে নুসরতের ছেলে জন্মের পরই সদ্যোজাতকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210


 ইতিমধ্যেই সদ্যোজাতকে চোখে হারাচ্ছেন মা নুসরত। নিজের কোল ছাড়া একমুহূর্ত করছেন না সন্তানকে। এমনকী নার্সারিতেও রাখছেন না ছেলেকে,  নিজের বিছানায় তাকে আগলে রেখেছেন টলিপাড়ার নতুন মা।
 

310


 স্তন্যপান করানো থেকে ছেলের যাবতীয় কাজই একাই সারছেন নুসরত। গতকাল ছোট্ট ঈশানকে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল মাম্মা নুসরতের, কিন্তু তা আর হয়নি। 

410


কেন সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন না নুসরত, আর কতদিন থাকবেন হাসপাতালে এই প্রশ্নই উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও রাত পোহাতেই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন নুসরত জাহান।
 

510


অবশেষে জন্মাষ্টমীর শুভ দিনে ছোট্ট কৃষ্ণকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত জাহান। সহবাস সঙ্গী যশের গাড়িতে করেই ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত। যশের সাদা রঙের এসইউভি-র সামনের সিটে বসেই বাড়ি ফিরলেন নুসরত।
 

610

সন্তান জন্মের পর থেকেই চিকিৎসকদের কড়া নজরে ছিলেন নুসরত জাহান। আপাতত নুসরতের কোনও শারীরিক জটিলতা নেই। সন্তান জন্মের ২৪ ঘন্টা পার হতে না হতেই এবার  একটু একটু করে হাঁটতেও শুরু করেছেন নুসরত জাহান।

710


কলকাতার পার্কস্ট্রিটের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে ৫১১ নম্বর বেডে রয়েছেন নুসরত জাহান। লক্ষ্মীবারেই পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত। সি-সেকশনের পর মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।
 

810

নুসরতের সন্তানের ওজন হয়েছিল ২.৯ কেজি। জন্মের পরের দিন থেকেই নিজেই ছেলেকে স্তন্যপান করাচ্ছেন নুসরত। সদ্যোজাতর খিদে পাচ্ছে কিনা, কিংবা কোনও অসুবিধা হচ্ছে কিনা সেদিকে নিজেই খেয়াল রাখছেন নুসরত।

910


তবে শুধু নুসরত একাই নয়, সদ্যোজাতকে চোখে হারাচ্ছেন যশ দাশগুপ্ত। মা ও সন্তানের কাছে সন্তানের কাছেই সর্বদাই রয়েছেন নুসরতের প্রেমিক। 

1010

আপাতত নুসরতেরও কোনও শারীরিক জটিলতা নেই। আজ নুসরতের সন্তানের বেশ কিছু পরীক্ষাও করা হয়, সমস্ত রিপোর্ট স্বাভাবিক। শুধু তাই নয়, মা এবং সন্তান এক্কেবারে সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তারপরই সোমবার দুপুরে বাড়ি ফিরলেন নুসরত জাহান। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mimi Chakraborty: রহস্য, ষড়যন্ত্র, প্রতিশোধ এবং নারীর লড়াই— সব মিলিয়ে এক অন্য রূপে দেখা যাবে মিমিকে! কবে আসছে পর্দায়?
Recommended image2
Laughtersane: কান-এর লাল গালিচায় ধুতি-পাঞ্জাবি! হাতে ঝোলানো ঘড়ি, বাঙালি সাজে ইতিহাস গড়লেন নিরঞ্জন
Recommended image3
Tollywood News: সায়নীর সঙ্গে কথা হয়েছে! আমি বিবাদে জড়াতে চাই না, স্পষ্ট জানালেন নবনীতা
Recommended image4
সরকার বদল হতেই সায়নী ঘোষকে খোঁচা, চরমে জীতু-সায়নীর ভার্চুয়াল বাকবিতণ্ডা
Recommended image5
টলিপাড়ায় রাজনৈতিক প্রভাব বন্ধ থেকে শিল্পীদের মর্যাদা রক্ষা, বিশেষ মন্তব্য শমীক ভট্টাচার্যের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved