MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • Ishq with Nusrat : নাক নিয়ে ট্রোলড, সার্জারি নয়, জোর গলায় সিক্রেট ফাঁস করলেন 'বোল্ড' নুসরত

Ishq with Nusrat : নাক নিয়ে ট্রোলড, সার্জারি নয়, জোর গলায় সিক্রেট ফাঁস করলেন 'বোল্ড' নুসরত

বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। যদিও শিরোনামে থাকতে তিনি যে কতটা সিদ্ধহস্ত তা সকলেরই জানা। সন্তান-সংসার- কেরিয়ার সামলে ইতিমধ্যেই নতুন ইনিংস শুরু করেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ইশক উইথ নুসরত নিয়ে হাজির হয়েছেন নুসরত জাহান। ভালবাসায় বোল্ড নুসরতের শো-তে প্রতিদিন রয়েছে একের পর এক চমক। এবার নয়া এপিসোডে অন্য কেউ নয় বরং নুসরত নিজেই বসেছেন অতিথির আসনে। এবং নিজের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন বোল্ড নুসরত।

2 Min read
Author : Riya Das
Published : Dec 23 2021, 08:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

রেডিও হোস্টের ভূমিকায় দেখা যাচ্ছে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান  (Nusrat Jahan) ।  সন্তান-সংসার- কেরিয়ার সামলে ইতিমধ্যেই নতুন ইনিংস শুরু করেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। 'ইশক এফএম'-এ এবার নতুন রেডিও শো 'ইশক উইথ নুসরত','ভালবাসায় বোল্ড'-এবারের থাকছে বড় চমক।

29

  এর আগে নুসরতের শো-তে নিজের লাভলাইভ নিয়ে কথা বলে ভাইরাল হয়েছিলেন মদন মিত্র। এছাড়াও টলিপাড়ার স্বনামধন্য অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও নিজের সমস্ত গোপন কথা শেয়ার করেছিলেন নুসরতের এই শো-তে। এবার একেবারে অন্য অবতার নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান  (Nusrat Jahan)। 

39

ভালবাসায় বোল্ড নুসরতের শো-তে প্রতিদিন রয়েছে একের পর এক চমক। এবার নয়া এপিসোডে অন্য কেউ নয় বরং নুসরত নিজেই বসেছেন অতিথির আসনে। এবং নিজের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন বোল্ড নুসরত  (Nusrat Jahan)  ।

49


নিজের জীবন নিয়ে খুল্লামখুল্লা আড্ডা দিলেন নুসরত। এই রেডিও শো-তে এক ব্যক্তি নুসরতকে প্রশ্ন করেছিল এই বছরে তার সবচেয়ে সাহসী পদক্ষেপ কী ছিল? নুসরত (Nusrat Jahan)   কোনও সময় না নিয়ে বলে ওঠেন, আমি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে বোল্ড স্টেপ নিতে থাকি।

59

নুসরত (Nusrat Jahan)  বলেন, চলতি বছরের নিজের সবথেকে সাহসী পদক্ষেপ হল মা হওয়ার  পুরো জার্নিটা। মানসিক ও শারীরিক দিক থেকে অসম্ভব পরিবর্তন নিজের সঙ্গে মানিয়ে নেওয়া অনেক বড় ব্যপার।

69

গর্ভে যখন সন্তান বেড়ে উঠছিল তখন হরমোনের তারতম্যের ফবে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ থাকত না। বাকি পাঁচজন মায়ের মতোই কারণে-অকারণে কেঁদে ফেলতাময়, এমনকী আবার কারণে-অকারণে খুশি হতাম  (Nusrat Jahan) ।

79

মাতৃত্বকালীন অবস্থায় নিজের শারীরিক পরিবর্তনের কথাও তুলে ধরেছেন নুসরত জাহান  (Nusrat Jahan)। তিনি বলেন, অনেকেই ভাবেন আমি নাকের সার্জারি করিয়েছি, তাদের উদ্দেশ্যে বলি হরমোনের তারতম্যের জন্য আমার নাকটা বড় হয়ে গেছিল। এবং চামড়ার রং ও টু টোন হয়ে গেছিল। 

89


সন্তান জন্মের পর ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছি। তবে যেভাবে এই নাকের কারণে ট্রোলড হয়েছিলাম সেই সময়ে মানসিক জোর না থাকলে হয়তো পারতাম না। শেষে জোর গলায় বলেন এটাই আমার জীবন। তাই যা করেছি একদম ঠিক করেছি। আমার জীবন আমি সিদ্ধান্ত নিয়েছি (Nusrat Jahan) ।

99

 এককথায় গল্প -আড্ডার ছলে ব্যক্তিগত গোপন তথ্যও ফাঁস হতে পারে'ইশক উইফ নুসরত' -এ।  নিজেদের জীবনের প্রেমের গল্পও শোনাবেন অতিথিরা। এবার তেমনটা নুসরতও শোনালেন। ভালবাসায় শুধু ফিল্মি ডায়লগ নয়, এর ভিতরে রয়েছে অনেক গভীর অর্থ। যেই সাহস অনেকেরই থাকে না। তবে নুসরত জাহান (Nusrat Jahan) কতটা সাহসী তা আর বলার অপেক্ষা রাখে না। 'ইশক উইফ নুসরত' শো-টি ইউটিউবেও দেখা যাবে।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved