MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • কিশমিশের থেকেও মিষ্টি কিছুর খোঁজ পেলেন রুক্মিণী মৈত্র, কোন বিষয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী

কিশমিশের থেকেও মিষ্টি কিছুর খোঁজ পেলেন রুক্মিণী মৈত্র, কোন বিষয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী

বর্তমানে টলিউডের বেশ চর্চিত অভিনেত্রী রুক্মিণী মৈত্র। খুব বেশিদিন হয়নি ফিল্ম কেরিয়ারে। তবে এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। অভিনয় দক্ষতাতেও অনেক দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।  

2 Min read
Author : Jayita Chandra
Published : Aug 18 2021, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রকমের খাবার খেতে পছন্দ করেন তিনি। তবে তাঁর ফিগার দেখে তা বোঝার উপায় নেই। ফুডি হলেও নিজের শরীরের ওজন নিয়ে খুবই সচেতন রুক্মিণী। নিজেকে খুব সুন্দর মেনটেনও করেন তিনি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
তবে ইদানীং তাঁর প্রিয় খাবারের তালিকায় যুক্ত হয়েছে মিষ্টি। সম্প্রতি মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করছেন অভিনেত্রী। তবে মিষ্টির মধ্যে এখন তাঁর কাছে সব থেকে প্রিয় হল কিশমিশ। তবে এ ‘কিশমিশ’ হল রুক্মিণীর আসন্ন ছবি।
39
দেবের সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এবারে সেই ‘কিশমিশ’-এর শুটিং-এ কিশমিশের থেকেও মিষ্টি কিছুর খোঁজ পেলেন তিনি। আর তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শেয়ার করলেন অভিনেত্রী।
49
আসলে এই ছবির শুটিংয়ে রুক্মিণীর সঙ্গে হাজির দুই খুদে শিল্পী। একজন লাড্ডু এবং আরেকজন উদিতা। অভিনেত্রীর মতে এই দুজন কিশমিশের থেকেও অনেক বেশি মিষ্টি।
59
এর আগেও দেবকে এই ক্ষুদে শিল্পীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল। ছবি পোস্ট করে ছবির এই দুই খুদেকে ভালোবাসা জানান তারকা সাংসদ। বরাবরের মতো এবারেও ছবিতে নতুন কিছু করারা চেষ্টা করেছেন অভিনেতা এবং প্রযোজক দেব।
69
ছবিতে অতিথি অভিনেতা হিসেবে একঝাক তারকাকে দেখা যাবে। উপস্থিত থাকবেন যীশুও। ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায় এই ছবির মাধ্যমে এক নতুন স্বাদের মা-মেয়ের গল্প তুলে ধরতে চলেছেন দর্শকদের সামনে।
79
সূত্রের খবর অনুযায়ী, মা এর ভূমিকায় দেখা যাবে জুন মালিয়াকে অন্যদিকে তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী। অন্যদিকে রুক্মিণীর বাবার চরিত্রে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
89
রুক্মিণীর মতে বিগত ৪ বছরে অভিনেত্রী হিসেবে নিজেকে অনেকটা পালটে ফেলেছেন তিনি। নিজের কাজের যে উন্নতি হয়েছে তা নিজে বুঝতে পাড়ছেন তিনি।
99
বাংলা সিনেমার পাশাপাশি বলিউডেও সদ্য পা রেখেছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শীতে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে কিশমিশ।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image2
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image3
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Recommended image4
Rahul Arunodoy Banerjee: রাহুলের মৃত্যুর তদন্তের ভার পেল CID! অভিনেতার মৃত্যুর কারণ জানতে মরিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image5
পলাতক অরূপ বিশ্বাস, কী কী উদ্ধার হল বিশ্বাস ব্রাদার্স-র ফ্ল্যাটের রহস্যময় ঘর থেকে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved